ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
র‍্যাবের অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ-দুই চরাকারবারি আটক প্রাইভেট হাসপাতালে সরকারি চিকিৎসক, ভাইরাল দৌড়ের ভিডিও প্রান্তিক ও আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-শিক্ষাবৃত্তি বিতরণ পদ্মা নদী বাঁচাতে রাজশাহীতে অনুষ্ঠিত হলো ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন খুলনায় দুর্বৃত্তের গুলিতে আহত স্কুলছাত্রী গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী

পদ্মা নদী বাঁচাতে রাজশাহীতে অনুষ্ঠিত হলো ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন

রাজশাহীর লালনশাহ মুক্তমঞ্চে পদ্মা নদী রক্ষার দাবিতে অনুষ্ঠিত 'রান ফর পদ্মা' মিনি ম্যারাথনের উদ্বোধন করছেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন

দেশের ঐতিহ্যবাহী পদ্মা নদীসহ সকল নদ-নদী রক্ষা, নাব্যতা সংকট নিরসন, নদী দখল-দূষণ প্রতিরোধ এবং আন্তর্জাতিক অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য অংশ আদায়ের দাবিতে রাজশাহীতে আয়োজিত হয়েছে ব্যতিক্রমধর্মী এক আয়োজন ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন।

শুক্রবার (৩ জুলাই) সকাল ৬টায় নগরীর লালনশাহ মুক্তমঞ্চ থেকে সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, এই মিনি ম্যারাথন আয়োজন নদী রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির একটি কার্যকর সামাজিক আন্দোলন। সম্মিলিত সচেতনতা ও দায়িত্ববোধের মাধ্যমেই পদ্মাসহ দেশের সব নদ-নদী সুরক্ষিত রাখা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ ও প্রাণবন্ত নদী ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পাশাপাশি অংশগ্রহণকারী ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

লালনশাহ মুক্তমঞ্চ থেকে শুরু হওয়া এই ম্যারাথনটি ফুড অফিস মোড় প্রদক্ষিণ করে পুনরায় মুক্তমঞ্চে এসে সমাপ্ত হয়। বিভিন্ন বয়সের প্রায় ৫৫০ জন প্রতিযোগী এতে অংশ নেন, যাদের মধ্যে ছিলেন প্রায় ১৩৫ জন নারী প্রতিযোগী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথনের উপদেষ্টা ও সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, উপদেষ্টা ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, উপদেষ্টা রিক্তা পারভীন, আহ্বায়ক মো. জুলফিকার আলী হায়দার, যুগ্ম আহ্বায়ক মঈন বিন মোস্তফা এবং সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম সানিসহ আয়োজক কমিটির সদস্যরা।

আয়োজকদের ভাষ্যমতে, ‘রান ফর পদ্মা’ কেবল রাজশাহীর একটি স্থানীয় আয়োজন নয়; এটি সমগ্র বাংলাদেশের অস্তিত্ব, পরিবেশ ও আগামী প্রজন্মের সঙ্গে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ আন্দোলন। পদ্মাসহ দেশের সকল নদ-নদী রক্ষার দাবি জনগণের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। তারা আরও জানান, নদী রক্ষা কেবল পরিবেশগত ইস্যু নয়, বরং এটি কৃষি, জীববৈচিত্র্য, জনজীবন ও ভবিষ্যৎ অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষকে নদী রক্ষা আন্দোলনে সম্পৃক্ত করার লক্ষ্যেই এই মিনি ম্যারাথনের আয়োজন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

র‍্যাবের অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ-দুই চরাকারবারি আটক

পদ্মা নদী বাঁচাতে রাজশাহীতে অনুষ্ঠিত হলো ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন

প্রকাশের সময়ঃ ১২:৫৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬