ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল নাটোরে খালের ব্রিজের পাদদেশ থেকে মাটি কাটার অভিযোগে মানববন্ধনে স্টেডিয়াম ও বিকেএসপি স্থাপনের উদ্যোগ, সম্ভাব্য স্থান পরিদর্শন ‘জুলাই ২য় বার্ষিক উদযাপন’ ও ‘গণরায় বাস্তবায়ন’ দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের গণমিছিল ৫ আগস্টের অর্জন কোনো ব্যক্তি বা দলের নয়- প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর নির্দেশে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত, এমপিও স্থগিত স্কুল পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষ- আহত ১০ রাজশাহীসহ দেশের সাত জেলায় মৃদু তাপপ্রবাহ গোমস্তাপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক এক টোল আন্দোলন ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির অঙ্গসংগঠনের বিক্ষোভ

স্কুল পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষ- আহত ১০

শৈলকুপার হরিহরা গ্রামে স্কুল পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে ঘটনার পর এলাকায় নিরাপত্তায় দায়িত্ব পালন করছে পুলিশ। প্রতীকি ছবি।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার হাকিমপুর ইউনিয়নের হরিহরা গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়লেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, হরিহরা গ্রামের বিএনপি নেতা জাকির হোসেন ও সাইফুল ইসলামের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। সম্প্রতি হরিহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনকে ঘিরে সেই বিরোধ নতুন করে প্রকাশ্যে রূপ নেয়। এর জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতদের স্থানীয়রা উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ঘটনার পর হরিহরা গ্রামে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, সংঘর্ষের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

স্কুল পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষ- আহত ১০

প্রকাশের সময়ঃ ১০:২৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬