ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ উপলক্ষে বেরোবি ছাত্রদলের আনন্দ মিছিল আজ বিশ্ব ফ্রেঞ্চ ফ্রাই দিবস, জেনে নিন নতুন কিছু স্বাদের রেসিপি দেশের ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, হতে পারে অতি ভারি বর্ষণ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল নির্মাণের অনুমোদন দিল সরকার ছেলের কাঁধে মায়ের মরদেহ, একটি সেতুর অভাবে থামেনি গ্রামের কান্না চট্টগ্রামের বন্যাকবলিত এলাকা পরিদর্শনে বিরোধীদলীয় নেতা চট্টগ্রামে চলমান দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ গোমস্তাপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান-আটক দুই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, এমপি খায়ের ভূঁইয়া রাজশাহী শহর রক্ষা বাঁধে অবৈধ দখল উচ্ছেদ অভিযান
ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

চট্টগ্রামের বন্যাকবলিত এলাকা পরিদর্শনে বিরোধীদলীয় নেতা

চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং ত্রাণ বিতরণ করছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরিদর্শনের সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের হাতে ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন।

শুক্রবার (১০ জুলাই) সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি সরাসরি বাঁশখালী উপজেলার বন্যাকবলিত এলাকায় যান। সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন। ত্রাণসামগ্রীর পাশাপাশি কিছু পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তাও দেওয়া হয়।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. শফিকুর রহমান বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ দেশের সব শ্রেণি-পেশার মানুষের প্রতি নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

বাঁশখালীতে ত্রাণ বিতরণ শেষে তিনি সাতকানিয়া উপজেলার বন্যাকবলিত এলাকাও পরিদর্শন করেন। সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের মাঝেও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার ওসমানিয়া গ্লাস ফ্যাক্টরি এলাকা এবং শমসেরপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝেও ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করার কথা রয়েছে।

পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী, বাঁশখালী আসনের সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম, দলের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগর আমির নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশসহ বেশ কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়া কয়েকটি স্থানে পাহাড়ধসের ঘটনায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এখনও অনেক পরিবার পানিবন্দি অবস্থায় মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ উপলক্ষে বেরোবি ছাত্রদলের আনন্দ মিছিল

ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

চট্টগ্রামের বন্যাকবলিত এলাকা পরিদর্শনে বিরোধীদলীয় নেতা

প্রকাশের সময়ঃ ০৬:১২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬