ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
নুসরাত হত্যা মামলা- ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা- পুলিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টন সকালের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গী অসুস্থ হলে শুধু পাশে থাকা যথেষ্ট, নাকি দায়িত্বও নিতে হবে? বদনজর লাগলে যেভাবে বুঝবেন, জেনে নিন করণীয় রংপুরে শিক্ষক পরিবার হত্যা- বিয়ের আগেই থেমে গেল আগামী চক্রবর্তীর স্বপ্ন রংপুরে পাশাপাশি চিতায় পরিবারের চার সদস্যের শেষকৃত্য সম্পন্ন মন্ত্রী ড. আবদুল মঈন খানকে ফুলেল শুভেচ্ছা জানাল নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ নিউইয়র্কে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উত্তর আমেরিকা বিএনপির ব্যাপক প্রস্তুতি

নবনির্বাচিত রাষ্ট্রপতি ও বেরোবি আচার্যকে উপাচার্যের অভিনন্দন বার্তা

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করায় মহামান্য রাষ্ট্রপতি ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলী। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তিনি এই শুভেচ্ছা বার্তা পাঠান।

শুক্রবার (২১ আগস্ট ২০২৬) পাঠানো এক অভিনন্দন বার্তায় উপাচার্য উল্লেখ করেন, নবনির্বাচিত রাষ্ট্রপতির দীর্ঘদিনের প্রশাসনিক ও রাজনৈতিক অভিজ্ঞতা, দূরদর্শী নেতৃত্ব এবং দেশপ্রেম বাংলাদেশকে সমৃদ্ধি ও অগ্রগতির নতুন উচ্চতায় নিয়ে যাবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, রাষ্ট্রপতির দিকনির্দেশনায় দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি শিক্ষা ও গবেষণা ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।

বেরোবি উপাচার্য আরও জানান, উচ্চশিক্ষার প্রসার, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং প্রযুক্তিভিত্তিক দক্ষ জনশক্তি গড়ে তুলতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি প্রত্যাশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়নে রাষ্ট্রপতির অভিভাবকত্ব ও সহযোগিতা অব্যাহত থাকবে।

বার্তার শেষে উপাচার্য মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্ব পালনে সার্বিক সাফল্য কামনা করেন।

জনপ্রিয় সংবাদ

নুসরাত হত্যা মামলা- ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ

নবনির্বাচিত রাষ্ট্রপতি ও বেরোবি আচার্যকে উপাচার্যের অভিনন্দন বার্তা

প্রকাশের সময়ঃ ০১:১৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬