ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
নেপালের ভয়াবহ বন্যা ও বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে নতুন প্রশ্ন জাতীয় পদক অর্জনকারী ফজলে রাব্বীকে নলডাঙ্গায় সংবর্ধনা ময়মনসিংহের ১৩ উপজেলায় ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট–২০২৬’ সারের কোনো সংকট নেই দেশে , সমস্যা বিতরণে: পানিসম্পদ প্রতিমন্ত্রী গরমে ঠান্ডা স্বস্তি, ঘরেই সহজে বানান সুস্বাদু ডাবের পুডিং ফিফার সব নিষেধাজ্ঞা কাটিয়ে দলবদলে ফিরল বসুন্ধরা কিংস একসঙ্গে নিভল পাঁচ শিশুর প্রাণের প্রদীপ- পাশাপাশি কবরে শায়িত যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক রংপুরে ৪ খুন-গাফিলতির কোন সুযোগ নেই, আশ্বাস নতুন পুলিশ কমিশনারের নেপালের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন- দেশে ফিরে অপু বিশ্বাস

বাউবির এসএসসি ফল প্রকাশ, পাসের হার ৬৩.৭৪ শতাংশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার গড় পাসের হার ৬৩ দশমিক ৭৪ শতাংশ।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৭৪ শতাংশ।

বৃহস্পতিবার দুপুরে ফলাফল প্রকাশ করা হয়। পরে বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্লাহ মাহামুদের সই করা এক বিজ্ঞপ্তিতে ফলাফলের বিস্তারিত তথ্য জানানো হয়।

বাউবির অধীন চলতি বছরের এসএসসি পরীক্ষায় নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩০ হাজার ৮১৬ জন। তাদের মধ্যে চূড়ান্ত পরীক্ষায় অংশ নেন ১২ হাজার ২৪ জন।

অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে সাত হাজার ৬৬৪ জন উত্তীর্ণ হয়েছেন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা চার হাজার ৭২৫ জন এবং ছাত্রীর সংখ্যা দুই হাজার ৯৩৯ জন।

ফলাফল প্রকাশ উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে বাউবি মূলধারার শিক্ষার বাইরে থাকা মানুষের জন্য শিক্ষার দ্বিতীয় সুযোগ তৈরি করে যাচ্ছে।

তিনি বলেন, নকলমুক্ত, সুষ্ঠু ও আধুনিক পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। পাশাপাশি পরীক্ষা পরিচালনা ও ফলাফল প্রকাশের পুরো প্রক্রিয়াকে আরও দ্রুত এবং প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

উপাচার্য জানান, এবার মাত্র ৪৯ দিনের মধ্যে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরও কম সময়ের মধ্যে ফল প্রকাশের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

জনপ্রিয় সংবাদ

নেপালের ভয়াবহ বন্যা ও বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে নতুন প্রশ্ন

বাউবির এসএসসি ফল প্রকাশ, পাসের হার ৬৩.৭৪ শতাংশ

প্রকাশের সময়ঃ ১২:৩৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬