ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু খুলে দেওয়া হলো পুলিশ-সাংবাদিক পরিচয়ে বাসায় ঢুকে চাঁদা দাবি, চট্টগ্রামে গ্রেপ্তার ২ ডুমুরিয়ায় উপজেলা কমপ্লেক্সের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক স্বাস্থ্য ডিজিসহ ৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য ৪ অক্টোবর তনু হত্যা: দুই অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ গাইবান্ধায় ঘর মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু বহুল প্রতীক্ষিত এল ক্লাসিকো ২৬ অক্টোবর, মুখোমুখি বার্সা-রিয়াল ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রী সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরছেন মির্জা আব্বাস

মেসির বিদায়ে বেকহ্যামের আবেগঘন বার্তা, ‘তোমার দৃষ্টান্ত মনে থাকবে’

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৭:৩৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৪০ Time View

আর্জেন্টিনার জার্সিতে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তিতে আবেগঘন বার্তা দিয়েছেন ডেভিড বেকহ্যাম।

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে আর না খেলার সিদ্ধান্ত জানিয়েছেন লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবলে তার দীর্ঘ অধ্যায়ের সমাপ্তির খবরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ও শ্রদ্ধা জানানো হচ্ছে। এবার আর্জেন্টাইন মহাতারকার বিদায় উপলক্ষে আবেগঘন বার্তা দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যাম।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় বেকহ্যাম মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রশংসা করেন। তিনি বলেন, দেশের মানুষকে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন মেসি। ফুটবলে তার অর্জন, নেতৃত্ব ও প্রভাব ভবিষ্যতেও মানুষের মনে থাকবে।

মেসিকে নিয়ে বেকহ্যাম আরও লেখেন, দীর্ঘ ক্যারিয়ারে আর্জেন্টাইন তারকা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা শুধু তার নিজের দেশ নয়, বিশ্বের অসংখ্য তরুণকে অনুপ্রাণিত করেছে। একজন তরুণ প্রতিভা থেকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকায় মেসির পরিণত হওয়ার যাত্রাকেও তিনি অসাধারণ বলে উল্লেখ করেন।

আর্জেন্টিনার জার্সিতে মেসির আন্তর্জাতিক অভিষেক হয় ২০০৫ সালে। পরের বছর জার্মানি বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে খেলেন তিনি এবং একটি গোলও করেন। তবে ২০১০ বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলেও গোলের দেখা পাননি এই ফরোয়ার্ড।

২০১৪ বিশ্বকাপে মেসির নেতৃত্বে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। যদিও অতিরিক্ত সময়ে জার্মানির কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়। ২০১৮ বিশ্বকাপেও কাঙ্ক্ষিত সাফল্য পায়নি দলটি। অবশেষে ২০২২ সালে কাতার বিশ্বকাপে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটান মেসি।

২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনার হয়ে খেলার সুযোগ ছিল মেসির সামনে। তবে ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নেন তিনি। এরপর আনুষ্ঠানিকভাবে জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

আর্জেন্টিনার হয়ে মেসি শেষ পর্যন্ত ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তার অবস্থান দ্বিতীয়। ২৩৩ ম্যাচে ১৪৬ গোল নিয়ে শীর্ষে রয়েছেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো।

জাতীয় দলের অধ্যায় শেষ হলেও ক্লাব ফুটবলে এখনই থামছেন না মেসি। ইন্টার মায়ামির হয়ে খেলা ৩৯ বছর বয়সী এই তারকার সামনে আরও কিছুদিন মাঠে থাকার সুযোগ রয়েছে।

জনপ্রিয় সংবাদ

সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

মেসির বিদায়ে বেকহ্যামের আবেগঘন বার্তা, ‘তোমার দৃষ্টান্ত মনে থাকবে’

প্রকাশের সময়ঃ ০৭:৩৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬