ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু খুলে দেওয়া হলো পুলিশ-সাংবাদিক পরিচয়ে বাসায় ঢুকে চাঁদা দাবি, চট্টগ্রামে গ্রেপ্তার ২ ডুমুরিয়ায় উপজেলা কমপ্লেক্সের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক স্বাস্থ্য ডিজিসহ ৬ জনের বিরুদ্ধে সাক্ষ্য ৪ অক্টোবর তনু হত্যা: দুই অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ গাইবান্ধায় ঘর মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু বহুল প্রতীক্ষিত এল ক্লাসিকো ২৬ অক্টোবর, মুখোমুখি বার্সা-রিয়াল ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রী সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরছেন মির্জা আব্বাস

শার্শায় দুই শিশুর মৃত্যু, বাবারও মরদেহ উদ্ধার

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৮:১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৪৪ Time View

যশোরের শার্শায় একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনায় তদন্ত করছে পুলিশ। প্রতীকী ছবি।

যশোরের শার্শায় দুই শিশুসন্তানের মৃত্যুর পর তাদের বাবারও মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চটকাপোতা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—চটকাপোতা গ্রামের মৃত নেদন আলীর ছেলে কামাল হোসেন (৪৫) এবং তার দুই সন্তান সাবির (৫) ও জাবির (আড়াই বছর)।

স্থানীয় সূত্রে জানা গেছে, কামাল হোসেনের একাধিক স্ত্রী ছিলেন। তার সাত সন্তান রয়েছে। প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার আগেই বিচ্ছেদ হয়। পারিবারিক বিরোধের কারণে তৃতীয় স্ত্রীও প্রায় এক সপ্তাহ আগে দুই সন্তানকে রেখে নড়াইলে বাবার বাড়িতে চলে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।

মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে কামাল হোসেনের বাড়িতে দুই শিশুর মরদেহ দেখতে পান প্রতিবেশীরা। পরে একই বাড়িতে কামাল হোসেনের মৃত্যুর বিষয়টিও জানতে পারেন তারা।

নিহতের স্বজন শিরিনা বেগমের ভাষ্য, শিশু দুটির মৃত্যুর পর কামাল হোসেন নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। প্রতিবেশীরা তাকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। পারিবারিক বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তদন্ত শেষে তা নিশ্চিত হওয়া যাবে।

জনপ্রিয় সংবাদ

সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

শার্শায় দুই শিশুর মৃত্যু, বাবারও মরদেহ উদ্ধার

প্রকাশের সময়ঃ ০৮:১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬