ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করছে বিএনপি-রিজভী বেরোবিতে কৃতি শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড ও মেরিট অ্যাওয়ার্ড প্রদান বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষ- মুখোমুখি নেতাকর্মীরা একদিনে সর্বোচ্চ আক্রান্ত, চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল একশ রামেক হাসপাতালে হাম নিয়ন্ত্রণে- ডেঙ্গুতে বাড়ছে রোগীর চাপ দেশের ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ৩ দিনের জন্য ভোলা যাচ্ছেন তথ্যমন্ত্রী পার্থ সাদা শাড়িতে অপরূপ সাজে ভক্তদের মন জয় করলেন পরীমনি হাসপাতালে ভর্তি জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু গৌরনদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ঐক্যবদ্ধ থাকার আহ্বান জহির উদ্দিনের

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করছে বিএনপি-রিজভী

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০২:০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৩৮ Time View

বিএনপির বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন রুহুল কবির রিজভী।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বিএনপি ব্যাপক কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে মানুষের জীবন ও পরিবেশের ওপর ঝুঁকি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, আর এই পরিস্থিতি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

গতকাল বুধবার দুপুরে রাজধানীর ৩০০ ফিট সড়কের বসুন্ধরা কনভেনশন সেন্টার সংলগ্ন এলাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জলবায়ু পরিবর্তনের বিষয়টি গভীরভাবে অনুধাবন করেছেন, যার প্রেক্ষিতে দলের পক্ষ থেকে দেশব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি জানান, বিএনপির ৩১ দফা কর্মসূচি ও নির্বাচনী ইশতেহারেও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি ও তা মোকাবিলায় করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়েছিল। এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঘোষিত ‘ভিশন-২০৩০’-এও পরিবেশ ও জলবায়ু ইস্যুকে গুরুত্ব দেওয়া হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি কমাতে শুধু গাছ লাগানোই যথেষ্ট নয় মন্তব্য করে রিজভী বলেন, দেশের জলাভূমি, নদী, নালা, খাল ও বিল পুনঃখননের পাশাপাশি এসব জলাধারকে দূষণমুক্ত রাখাও জরুরি। শিল্পকারখানার রাসায়নিক ও বিষাক্ত বর্জ্যের কারণে দেশের নদ-নদী ও জলাশয় ক্রমেই দূষিত হচ্ছে উল্লেখ করে এই দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এরই ধারাবাহিকতায় গত ছয় মাসে নির্ধারিত আড়াই কোটি গাছের লক্ষ্য ছাড়িয়ে ইতিমধ্যে প্রায় তিন কোটি বৃক্ষরোপণ সম্পন্ন হয়েছে।

বৃক্ষের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে রিজভী বলেন, বৃক্ষ হলো প্রকৃতির অলংকার। মানুষ যেমন নিজের বাসস্থান সাজিয়ে তোলে, তেমনি বৃক্ষের মাধ্যমেও গোটা পৃথিবীকে সুন্দর করে তোলা সম্ভব। গাছ যত সতেজ হয়ে বেড়ে উঠবে, পরিবেশ তত নির্মল থাকবে এবং মানুষ পাবে বিশুদ্ধ অক্সিজেন।

৩০০ ফিট এলাকায় নিম ও কৃষ্ণচূড়া গাছ রোপণের বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, নিমগাছ অত্যন্ত পরিবেশবান্ধব একটি বৃক্ষ প্রজাতি। এ প্রসঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবেশ ও বৃক্ষরোপণ সংক্রান্ত উদ্যোগের কথাও স্মরণ করেন তিনি এবং সৌদি আরবের আরাফাত ময়দানে নিমগাছ রোপণের উদ্যোগকে পরিবেশ সচেতনতার একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামানসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জনপ্রিয় সংবাদ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করছে বিএনপি-রিজভী

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করছে বিএনপি-রিজভী

প্রকাশের সময়ঃ ০২:০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬