ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষ- মুখোমুখি নেতাকর্মীরা একদিনে সর্বোচ্চ আক্রান্ত, চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ছাড়াল একশ রামেক হাসপাতালে হাম নিয়ন্ত্রণে- ডেঙ্গুতে বাড়ছে রোগীর চাপ দেশের ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ৩ দিনের জন্য ভোলা যাচ্ছেন তথ্যমন্ত্রী পার্থ সাদা শাড়িতে অপরূপ সাজে ভক্তদের মন জয় করলেন পরীমনি হাসপাতালে ভর্তি জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু গৌরনদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ঐক্যবদ্ধ থাকার আহ্বান জহির উদ্দিনের ১৭ বছরের শাহেদের ‘ঘুষ ডট সাইটে- নড়েচড়ে বসল প্রশাসন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নোবিপ্রবি ছাত্রদলের পৃথক কর্মসূচি

আজ ৩ দিনের জন্য ভোলা যাচ্ছেন তথ্যমন্ত্রী পার্থ

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৩:০৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৩৫ Time View

নিজ সংসদীয় আসন ভোলা-১ পরিদর্শনে যাচ্ছেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।

মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথমবারের মতো ৩ দিনের সরকারি সফরে নিজ সংসদীয় আসন ভোলা-১-এ যাচ্ছেন তথ্যমন্ত্রী ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। আগামীকাল বুধবার (২ সেপ্টেম্বর) থেকে শুরু হবে তার এই সফর।

গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব ড. এ কে এম তাজকির-উজ-জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে মন্ত্রীর সফরসূচি প্রকাশ করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে ঢাকা থেকে সড়কপথে রওনা হয়ে বেলা ১১টা নাগাদ ভোলা সার্কিট হাউসে পৌঁছাবেন তিনি। সেখানে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তথ্যমন্ত্রী।

পরদিন বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ভোলা প্রেসক্লাব পরিদর্শনে যাবেন তিনি এবং স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। এদিন বিকেলে নিজ দলের নেতাকর্মীদের সঙ্গেও মতবিনিময়ের কর্মসূচি রয়েছে তার।

সফরের সমাপনী দিন শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোলা জেলা বিজেপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। দুপুরে সার্কিট হাউসে সাংবাদিক ও সংবাদপত্র কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে বিকেলে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন তিনি।

উল্লেখযোগ্য বিষয় হলো, গত ২১ আগস্ট তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে আসেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এর পূর্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে ভোলা-১ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষ- মুখোমুখি নেতাকর্মীরা

আজ ৩ দিনের জন্য ভোলা যাচ্ছেন তথ্যমন্ত্রী পার্থ

প্রকাশের সময়ঃ ০৩:০৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬