ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
যে ৩ অপরাধের পরিণতি হবে ভয়াবহ: কী বলছে হাদিস নাটোরের বাগাতিপাড়ায় মাদক মামলায় গ্রেপ্তার ইউপি সদস্য রেখা বেগম ‘সবুজে সাজাই বাংলাদেশ’ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ সরকার চূড়ান্ত ব্যর্থ, লংমার্চে বাধা এলে জনগণই প্রতিহত করবে- আখতার শিশুকে বাঁচাতে গিয়ে উল্টে গেল আসামিবাহী পুলিশ জিপ, নিহত এক পুলিশ সদস্য আসিফ মাহমুদের সময়কার নিয়োগ-পদোন্নতি ও বদলির সব নথি চাইল দুদক সাত মাসে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯-পুলিশ সদরদপ্তর শাপলা চত্বর মামলার বিচার দ্রুত শেষের তাগিদ প্রসিকিউশনের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা রমনায় ৭ কেজি গাঁজাসহ ‘মিন্টু’ গ্রেপ্তার

ময়মনসিংহে মুখোমুখি সংঘর্ষে দুই বাসের ৩ যাত্রী নিহত, আহত ৮

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাস্থলের দৃশ্য।

ময়মনসিংহে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তিনজন। এ দুর্ঘটনায় দুই বাসের অন্তত আটজন যাত্রী আহত হয়েছেন, যাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার আলালপুর এলাকায় নিপা অটো রাইস মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ইমাম পরিবহনের একটি বাসের সঙ্গে হালুয়াঘাট থেকে ময়মনসিংহগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ইমাম পরিবহনের বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ব-১২-১১৫৯ এবং শ্যামলী বাংলা পরিবহনের বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ব-১২-১১০৭।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৭টার দিকে আরও দুজন মারা যান।

নিহতদের মধ্যে রয়েছেন ফুলপুর উপজেলার সিংহেশ্বর গ্রামের বাসিন্দা মো. তোফাজ্জল হোসেন (৬০) এবং হালুয়াঘাট উপজেলার ধারা কচুয়া এলাকার মো. আব্দুর রাজ্জাক। নিহত তৃতীয় ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি, তার আনুমানিক বয়স ৫৫ বছর বলে জানা গেছে। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

দুর্ঘটনার পরপরই পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে আটজন আহত যাত্রী চিকিৎসাধীন রয়েছেন।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনাস্থলে একজন এবং পরবর্তীতে হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর রেকারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত বাস দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

যে ৩ অপরাধের পরিণতি হবে ভয়াবহ: কী বলছে হাদিস

ময়মনসিংহে মুখোমুখি সংঘর্ষে দুই বাসের ৩ যাত্রী নিহত, আহত ৮

প্রকাশের সময়ঃ ০১:২৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬