ঢাকা ০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
যে ৩ অপরাধের পরিণতি হবে ভয়াবহ: কী বলছে হাদিস নাটোরের বাগাতিপাড়ায় মাদক মামলায় গ্রেপ্তার ইউপি সদস্য রেখা বেগম ‘সবুজে সাজাই বাংলাদেশ’ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ সরকার চূড়ান্ত ব্যর্থ, লংমার্চে বাধা এলে জনগণই প্রতিহত করবে- আখতার শিশুকে বাঁচাতে গিয়ে উল্টে গেল আসামিবাহী পুলিশ জিপ, নিহত এক পুলিশ সদস্য আসিফ মাহমুদের সময়কার নিয়োগ-পদোন্নতি ও বদলির সব নথি চাইল দুদক সাত মাসে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯-পুলিশ সদরদপ্তর শাপলা চত্বর মামলার বিচার দ্রুত শেষের তাগিদ প্রসিকিউশনের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা রমনায় ৭ কেজি গাঁজাসহ ‘মিন্টু’ গ্রেপ্তার

কুতুবদিয়ায় বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকাডুবি, উদ্ধার ১৩ জেলে; নিখোঁজ ১

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১১:৪৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৪৫ Time View

কুতুবদিয়ায় বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ডুবে ১৩ জেলেকে উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন একজন।

কক্সবাজারের কুতুবদিয়ায় বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ‘দেলোয়ার’ নামের একটি মাছ ধরার নৌকা ডুবে গেছে। নৌকাটিতে থাকা ১৪ জন মাঝি-মাল্লার মধ্যে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হলেও ফোরকান নামে একজন এখনো নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর রাত ৩টার দিকে কুতুবদিয়ার উত্তর ধুরুং ইউনিয়নের অলিপাড়া এলাকা থেকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে রওনা দেয় নৌকাটি। পরদিন ২ সেপ্টেম্বর রাত ৮টার দিকে সাগরে দুর্ঘটনার কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।

পরে কাছাকাছি থাকা আরেকটি মাছ ধরার নৌকার সহায়তায় ১৩ জন মাঝি-মাল্লাকে উদ্ধার করা হয়। বর্তমানে উদ্ধার হওয়া জেলেরা কুতুবদিয়ার গুন্নু বদ্দারের নৌকায় অবস্থান করছেন।

তবে ফোরকান নামে এক জেলে এখনো নিখোঁজ রয়েছেন। তাঁর বাড়ি সতর উদ্দিন এলাকায় বলে জানা গেছে। তাকে উদ্ধারে সাগরে অনুসন্ধান চালানো হচ্ছে।

নৌকাটির মালিক কলিম উল্লাহ জানান, সাগরে তাঁর নৌকাটি ডুবে গেছে। অন্য একটি মাছ ধরার নৌকার সহায়তায় ১৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ফোরকান নামে একজন এখনো নিখোঁজ রয়েছেন। তাঁকে উদ্ধারের জন্য সাগরে খোঁজ চলছে।

জনপ্রিয় সংবাদ

যে ৩ অপরাধের পরিণতি হবে ভয়াবহ: কী বলছে হাদিস

কুতুবদিয়ায় বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকাডুবি, উদ্ধার ১৩ জেলে; নিখোঁজ ১

প্রকাশের সময়ঃ ১১:৪৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬