ঢাকা ০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
যে ৩ অপরাধের পরিণতি হবে ভয়াবহ: কী বলছে হাদিস নাটোরের বাগাতিপাড়ায় মাদক মামলায় গ্রেপ্তার ইউপি সদস্য রেখা বেগম ‘সবুজে সাজাই বাংলাদেশ’ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ সরকার চূড়ান্ত ব্যর্থ, লংমার্চে বাধা এলে জনগণই প্রতিহত করবে- আখতার শিশুকে বাঁচাতে গিয়ে উল্টে গেল আসামিবাহী পুলিশ জিপ, নিহত এক পুলিশ সদস্য আসিফ মাহমুদের সময়কার নিয়োগ-পদোন্নতি ও বদলির সব নথি চাইল দুদক সাত মাসে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার ৬৭৯-পুলিশ সদরদপ্তর শাপলা চত্বর মামলার বিচার দ্রুত শেষের তাগিদ প্রসিকিউশনের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা রমনায় ৭ কেজি গাঁজাসহ ‘মিন্টু’ গ্রেপ্তার

সাদুল্লাপুরে বাসের ধাক্কায় কলেজের হিসাবরক্ষক নিহত

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১১:৫৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৫০ Time View

গাইবান্ধার সাদুল্লাপুরে বাসের ধাক্কায় কলেজের হিসাবরক্ষক গোলাম রাব্বানী নিহত হয়েছেন।

গাইবান্ধার সাদুল্লাপুরে বাসের ধাক্কায় গোলাম রাব্বানী নামে এক কলেজ হিসাবরক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সাদুল্লাপুর-মাদারগঞ্জ সড়কের পশ্চিমপাড়া সাবেক সেবা অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম রাব্বানী গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাটের বিষ্ণুপুর এলাকার বাসিন্দা। তিনি সাদুল্লাপুর সরকারি কলেজে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

সাদুল্লাপুর সরকারি কলেজের প্রভাষক মাহমুদুল হক মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সকালে গোলাম রাব্বানী তাঁর সন্তানকে পশ্চিমপাড়ার আশ শিফা মাদরাসায় পৌঁছে দিতে যান। পরে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে বাসের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

সাদুল্লাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় সংবাদ

যে ৩ অপরাধের পরিণতি হবে ভয়াবহ: কী বলছে হাদিস

সাদুল্লাপুরে বাসের ধাক্কায় কলেজের হিসাবরক্ষক নিহত

প্রকাশের সময়ঃ ১১:৫৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬