ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
মহাসড়কে চলছে লাগামহীন চাঁদাবাজি, ভোগান্তিতে পরিবহন খাত ৬৩ বিদেশির পাসপোর্ট জমা রাখা মহসিন কোকেন পাঠানোর মামলায় গ্রেপ্তার ইন্ডাস্ট্রির সঙ্গে সমন্বয় হলে গবেষণায় বড় পরিবর্তন আসবে: বেরোবি রেজিস্ট্রার ভালুকায় যাত্রীকে জোরপূর্বক বাসে তুলে ডাকাতি, র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও লার্ভিসাইড অভিযান মাদক সেবনের অভিযোগে লেবাননে বাশার আল-আসাদের ভাতিজা গ্রেপ্তার ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার বগুড়ায় ১৫ কোটি টাকায় নির্মাণ হচ্ছে ৬ বিপণি ভবন শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম ধ্বংস, ২০ হাজার ঘনফুট বালু জব্দ

লালপুরে পরিত্যক্ত ডোবার পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

ফাইল ছবি।

নাটোরের লালপুরে পরিত্যক্ত একটি ডোবার পানিতে ডুবে হামিম আলী (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যার আগ মুহূর্তে উপজেলার চংধুইল ইউনিয়নের কামারহাটি নতুনপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হামিম আলী ওই গ্রামের আয়ুব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে খেলাধুলা করার সময় পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির দক্ষিণ পাশে সংলগ্ন একটি পরিত্যক্ত ডোবার পানিতে পড়ে যায় শিশুটি। পরবর্তীতে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো সন্দেহ বা অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মহাসড়কে চলছে লাগামহীন চাঁদাবাজি, ভোগান্তিতে পরিবহন খাত

লালপুরে পরিত্যক্ত ডোবার পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

প্রকাশের সময়ঃ ১০:৩৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬