ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

শিবগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আল-আমিন,স্টাফ রিপোর্টার:-

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে “মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫” শুরু হয়েছে।  ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৫ খ্রি. (১৯ আশ্বিন থেকে ০৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ) প্রধানমন্ত্রী পর্যন্ত মোট ২২ দিন ইলিশ মাছ ধরা, বিক্রি, পরিবহণ ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে সরকার ঘোষিত এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, শিবগঞ্জ যৌথভাবে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

অভিযানে মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের সহায়তায় ভিজিএফ কর্মসুচির আওতায় চাল বিতরণ করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে এবং বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক সভা করা হয়।

উক্ত সভায় শিবগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনূর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তার দপ্তর সিনিয়র সহকারী পরিচালক বরুণ কুমার মন্ডল,
মোঃ শাহীনূর রহমান বলেন, নদ-নদীতে মা ইলিশ রক্ষায় প্রশাসনের তৎপরতা জোরদার করা হয়েছে এবং এলাকায় গিয়ে জনসচেতনতামূলক সভা করে সচেতন করা হয়েছে, এমতাবস্থায় কেউ এই সময় ইলিশ আহরণ বা বিক্রির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শিবগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার বলেন, “ইলিশ বাংলাদেশের অন্যতম জাতীয় সম্পদ। আগামী প্রজন্মের জন্য ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করতে সবাইকে এই নিষেধাজ্ঞা মেনে চলতে হবে।” সরকারের এই উদ্যোগের ফলে প্রতি বছর নদ-নদীতে ইলিশের উৎপাদন বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় মৎস্য কর্মকর্তারা।
এদিকে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে জেলেদের মাঝে লিফলেট বিতরণ, মাইকিং, নদী তদারকি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

শিবগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

প্রকাশের সময়ঃ ০৩:১৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫