ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ময়মনসিংহে পশু চিকিৎসকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১ ভেটেরিনারি চিকিৎসকের ওপর হামলা, প্রতিবাদে বন্ধ থাকবে ক্লিনিক ডা. নাদিম সরকারের বিরুদ্ধে বিভাগীয় মামলা ছেলেদের বিদেশ পাঠাতে ঋণ, কিস্তির চাপে ভৈরবে গৃহবধূর মৃত্যু অভয়নগরে ৩ জন আটক, ওয়ান শুটারগান-গুলি ও ৩ মোটরসাইকেল জব্দ বিডা-বেজা-পিপিপিএ একীভূত, ‘ইনভেস্ট বাংলাদেশ’ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক মাহমুদ ঢাকার কয়েকটি দূতাবাসে ই-মেইলে হুমকি, তদন্ত করছে সিটিটিসি তাহিরপুরে বৌলাই নদীতে পড়ে নিখোঁজ শিশু পর্যটক রুকাইয়ার মরদেহ উদ্ধার কলকাতায় হোটেলে আগুনে নিহত সাভারের বাবুর দাফন সম্পন্ন ময়মনসিংহে চাঁদা দাবির অভিযোগে পশু চিকিৎসককে মারধর-ভাঙচুর, ছাত্রদল নেতা বহিষ্কার

রাঙ্গাবালীতে কৃষি সেবা নিশ্চিতকরণে আন্তঃসংযোগ স্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর রাঙ্গাবালীতে কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক কৃষি সেবা নিশ্চিতকরণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে আন্তঃসংযোগ স্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টায় উপজেলার কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে বেসরকারি সংস্থা জাগোনারী’র উদ্যোগে এবং কেয়ার বাংলাদেশ’র কারিগরি সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সেবা প্রদানকারী ও সেবাগ্রহণকারী সদস্যরা অংশগ্রহণ করেন।

এ সময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, সিনিয়র প্রজেক্ট অফিসার (প্রদৃপ্ত) ভূইয়া মো. ফরিদ উদ্দীনসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি সেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জরুরি। এতে কৃষকরা আরও সহজে ও দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা পেতে সক্ষম হবেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, “যোগাযোগ বিচ্ছিন্ন রাঙ্গাবালী উপজেলায় কৃষিজীবী মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়া আমাদের মূল লক্ষ্য। বাংলাদেশ কৃষিনির্ভর দেশ, তাই রাঙ্গাবালীকে একটি কৃষি উন্নয়ন উপজেলা হিসেবে গড়ে তুলতে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।”

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহে পশু চিকিৎসকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১

রাঙ্গাবালীতে কৃষি সেবা নিশ্চিতকরণে আন্তঃসংযোগ স্থাপন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের সময়ঃ ১২:৫৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫