ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই—বাধা দিয়ে লাভ নেই: সাইদ সোহরাব

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী সাইদুর রহমান সাইদ সোহরাব বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবেই। তিনি বলেন, “এই নির্বাচন কেউ থামিয়ে রাখতে পারবে না, ইনশাল্লাহ। দেশের মানুষ নির্বাচন চায়। দেশ এখন স্থবির অবস্থায় রয়েছে, মানুষ দমবন্ধ পরিস্থিতিতে আছে। এ অবস্থা থেকে উত্তরণে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়া জরুরি।”

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে মির্জাপুর পৌর যুবদলের উদ্যোগে দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাইদ সোহরাব আরও বলেন, “সারা দেশে গত ১৮ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা নানা নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। আমাদের নেত্রী কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন, হাজারো নেতাকর্মী মামলা-হামলায় নিপীড়িত হয়েছেন, অনেকে গুম-খুনের শিকার হয়েছেন। ইলিয়াস আলীসহ যারা এখনও নিখোঁজ—তাদের ঋণ আমাদের শোধ করতে হবে। দলের ঐক্য রক্ষা করে তা আদায় করতে হবে—এটা তারেক রহমানের নির্দেশ।”

তিনি আরও বলেন, “ধানের শীষ যার হাতে থাকবে, আমরা তার হয়েই কাজ করব। টাঙ্গাইলের আটটি আসনেই ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন মির্জাপুর পৌর যুবদলের আহ্বায়ক হামিদুর রহমান লাঠু। এসময় আরও বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক ভিপি হযরত আলী মিঞা, সাবেক সহ-সভাপতি সোহরাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন দিপুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই—বাধা দিয়ে লাভ নেই: সাইদ সোহরাব

প্রকাশের সময়ঃ ০৮:০৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫