ঢাকা ১১:০০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
চীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন চীন ও তাইওয়ানের ৬ নাগরিক ‘অপলক’ দিয়ে বড় পর্দায় রাজীব, জুটি হচ্ছেন নিশো-মেহজাবীন জনগণের প্রত্যাশা অনুযায়ী ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের আহ্বান মার্কিন নির্বাচনের প্রভাব পড়তে পারে জ্বালানি, বাণিজ্য ও বৈশ্বিক রাজনীতিতে চতুর্থ শ্রেণিতে ক্রীড়া ও সংস্কৃতি শিক্ষার নতুন বই, জানালেন প্রতিমন্ত্রী মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা, ট্রাম্পের রাজনৈতিক প্রভাব কি কমছে? খাদ্য অপচয় কমাতে সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার আহ্বান পোশাকশ্রমিকদের দাবি পূরণে সরকারের প্রতি শফিকুর রহমানের আহ্বান চট্টগ্রামে শ্রমিক হত্যা ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির মশাল মিছিল টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে অবনতি তাইজুল ও মিরাজের

চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ার চাপ- হাসপাতালে এক দিনে ভর্তি ৪৬ জন

চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা স্থিতিশীল অবস্থায় রয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর ২০২৫) হাসপাতাল সূত্রে পাওয়া তথ্যমতে, আগের দিন চিকিৎসাধীন ছিলেন ৪৬ জন রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোট ৪৮ জন ডায়রিয়া আক্রান্ত রোগী।হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে পর্যাপ্ত স্যালাইন, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। রোগীদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে চিকিৎসক ও নার্সরা কাজ করছেন।

চিকিৎসকদের মতে, মৌসুমি পরিবর্তন, দূষিত পানি ও অস্বাস্থ্যকর খাবার ডায়রিয়া বৃদ্ধির অন্যতম কারণ। তারা সবাইকে ফুটানো বা বিশুদ্ধ পানি পান করার, খাবার ঢেকে রাখার এবং হাত ধোয়ার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে দ্রুত চিকিৎসা নেওয়ার ওপর জোর দিয়েছেন চিকিৎসকরা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিং অব্যাহত রয়েছে এবং জনসচেতনতা বাড়ালে ডায়রিয়ার প্রকোপ আরও কমানো সম্ভব।

জনপ্রিয় সংবাদ

চীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন চীন ও তাইওয়ানের ৬ নাগরিক

চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ার চাপ- হাসপাতালে এক দিনে ভর্তি ৪৬ জন

প্রকাশের সময়ঃ ১২:১০:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫