ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

“স্বাধীনতাবিরোধীরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়”

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, স্বাধীনতাবিরোধীরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়। আজ মঙ্গলবার মহান বিজয় দিবসে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি গণমাধ্যমকে এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, “যারা স্বাধীনতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তারা আজ মাথাচাড়া দিয়ে উঠতে চায়। তবে বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ সব ষড়যন্ত্র নস্যাৎ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। ইনশাল্লাহ।”

তিনি আরও বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে যে যুদ্ধ শুরু হয়েছিল, ডিসেম্বরের ১৬ তারিখে আমরা চূড়ান্ত বিজয় অর্জন করেছি। তাই এ দিন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

মঙ্গলবার সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ নেতাকর্মীরা জিয়াউর রহমানের মাজারে গিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান। এসময় তারা শপথ নেন, “এই দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে,” বলে জানান মির্জা ফখরুল।

তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনাও করেন। তিনি বলেন, “আজকের দিনে আমরা মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া সকলের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই এবং স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি। আল্লাহর কাছে প্রার্থনা করছি দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা ও গণতন্ত্রের রক্ষাকর্তা খালেদা জিয়ার রোগমুক্তির জন্য।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে আসবেন। তার এ আগমন যেন গণতন্ত্রের লড়াইকে আরও শক্তিশালী করে, এজন্য আমরা কাজ করে যাচ্ছি।”

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

“স্বাধীনতাবিরোধীরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায়”

প্রকাশের সময়ঃ ০৯:৩৮:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫