ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

‘৭১এর পরাজিত শক্তি আজও ষড়যন্ত্রে লিপ্ত’-শাহজাহান মিঞা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ ০১:০৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩৭৬ Time View

বুধবার বিকেলে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিঞা বলেছেন, ১৯৭১ সালে পরাজিত শক্তি জামায়াত ইসলাম এখনো দেশ ও ইসলামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এসব অপতৎপরতা রুখে দিতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বুধবার বিকেলে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাহান মিঞা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রকৃত অর্থেই ইসলামপ্রিয় ও ইসলামপন্থী রাজনৈতিক দল। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ সংযোজনের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা প্রতিষ্ঠা করেছিলেন।

তিনি আরও বলেন, জামায়াত ইসলাম কোনো প্রকৃত ইসলামী দল নয়; তারা ধর্মকে ব্যবহার করে ইসলামকেই বিকৃত করছে। একই সঙ্গে তারা মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেন তিনি। তবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ যতদিন সচেতন থাকবে, ততদিন এ ধরনের ষড়যন্ত্র সফল হবে না বলে মন্তব্য করেন শাহজাহান মিঞা।

তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিনোদপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

‘৭১এর পরাজিত শক্তি আজও ষড়যন্ত্রে লিপ্ত’-শাহজাহান মিঞা

প্রকাশের সময়ঃ ০১:০৫:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬