ঢাকা ১০:০২ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ মশক নিধন অভিযান

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন মশক নিধন টিম ৪। ছবি- দৈনিক অধিকার

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে পরিচালিত হয়েছে বিশেষ মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেয় পৌরসভার ‘টিম-০৪’, যাতে উপস্থিত ছিলেন জেলা গণপূর্ত দপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শহর পরিকল্পনাবিদ মোঃ ইমরান হোসাইন এবং দৈনিক চাঁপাই দর্পণের প্রতিনিধি মোঃ ইসাহাক আলী। এ ছাড়াও অভিযানে অংশ নেন পৌরসভার অফিস সহকারী মোঃ মোস্তাফিজুর রহমান, বিল ক্লার্ক মোঃ সেরাজুল ইসলাম, ইউসুফ, ফয়সাল, মেহেদী, আরাফাত, আফজালসহ রেড ক্রিসেন্ট ও স্কাউটসের সদস্যরা।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানের প্রধান লক্ষ্য ছিল ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করা, পাশাপাশি নাগরিকদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার গুরুত্ব সম্পর্কে সচেতন করা।

অভিযান চলাকালে ব্যবহৃত ব্যানারে নাগরিকদের উদ্দেশে ‘বাড়ির চারপাশ পরিষ্কার করি, করিব ডেঙ্গু প্রতিকার’ শীর্ষক একটি সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার প্রজননস্থল তৈরি হতে না দেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

পৌরসভার এই কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের নিজ নিজ বাড়ি, ছাদ, বারান্দা ও আশপাশে জমে থাকা পানি সরিয়ে ফেলা এবং সম্ভাব্য মশার প্রজননস্থল পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ মশক নিধন অভিযান

প্রকাশের সময়ঃ ০৫:২৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬