ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

স্বাধীনতার প্রশ্নে জামায়াত বিশ্বাসযোগ্য নয়: মির্জা ফখরুল

বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের বড়গাঁও আলিম মাদরাসা এলাকায় নির্বাচনী সভায় এ মন্তব্য করেন মির্জা ফখরুল।

ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীন বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামীকে সমর্থন করা সম্ভব নয়। তিনি বলেন, এটি আদর্শ ও নৈতিকতার প্রশ্ন।

বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের বড়গাঁও আলিম মাদরাসা এলাকায় আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আমি জনগণের কাছে পরিষ্কারভাবে জানতে চাই—স্বাধীন বাংলাদেশে আমরা কি জামায়াতে ইসলামীকে সমর্থন করতে পারি? পারি না। কারণ যারা এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারা দেশকে এগিয়ে নিতে পারে না।”

তিনি আরও বলেন, জামায়াত স্বাধীনতা ও রাষ্ট্রের মৌলিক প্রশ্নে বারবার বিতর্কিত ভূমিকা রেখেছে। “আমরা মনে করি, স্বাধীনতার প্রশ্নে যারা অতীতে বিরোধিতা করেছে, তারা ভবিষ্যতেও দেশ রক্ষা করতে পারবে না,” বলেন তিনি।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, “এই ভোটের মাধ্যমে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার একটি বড় সুযোগ এসেছে। আমরা সেই সুযোগ কাজে লাগাতে চাই।”

জামায়াতের ঐতিহাসিক ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, স্বাধীনতার আগে ও পরে দলটির অবস্থান দেশবাসীর অজানা নয়। “১৯৭১ সালে যখন জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, তখন জামায়াত সেই সংগ্রামের বিরোধিতা করেছিল এবং পাকিস্তানি বাহিনীর পক্ষে অবস্থান নিয়েছিল—এটা ইতিহাসের সত্য,” মন্তব্য করেন তিনি।

সভায় উপস্থিত ভোটারদের উদ্দেশে মির্জা ফখরুল ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বলেন, নির্বাচিত হলে কৃষকদের সারের সংকটসহ স্থানীয় নানা সমস্যা সমাধানে কাজ করা হবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

স্বাধীনতার প্রশ্নে জামায়াত বিশ্বাসযোগ্য নয়: মির্জা ফখরুল

প্রকাশের সময়ঃ ০১:২২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬