ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগোলেন শারমিন, পিছিয়ে মারুফা

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৬:১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৪৭ Time View

আইসিসি নারী টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে উঠেছেন বাংলাদেশের শারমিন আক্তার।

আইসিসি নারী টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে উল্লেখযোগ্য উন্নতি করেছেন শারমিন আক্তার। এশিয়ান গেমসে পাকিস্তানের বিপক্ষে ৪৬ রানের অপরাজিত ইনিংসের সুবাদে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে উঠে এসেছেন তিনি।

ব্রোঞ্জ পদকের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৪৫ বলে অপরাজিত ৪৬ রান করেন শারমিন। গুরুত্বপূর্ণ ওই ইনিংসের পরই র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন আসে তার অবস্থানে।

বাংলাদেশের ব্যাটারদের মধ্যে শারমিনের ওপরে রয়েছেন অধিনায়ক নিগার সুলতানা। তিনি আছেন ২০তম অবস্থানে। এ ছাড়া সোবহানা মোস্তারি ৪২, স্বর্ণা আক্তার ৫৯ এবং দিলারা আক্তার রয়েছেন ৬২ নম্বরে।

বোলিং র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উন্নতি করেছেন নাহিদা আক্তার। পাকিস্তানের বিপক্ষে পারফরম্যান্সের পর দুই ধাপ এগিয়ে ২৯তম অবস্থানে উঠে এসেছেন বাঁহাতি এই স্পিনার।

অন্যদিকে র‍্যাঙ্কিংয়ে চার ধাপ পিছিয়েছেন পেসার মারুফা আক্তার। তিনি নেমে গেছেন ২১ নম্বরে। বাংলাদেশের বোলারদের মধ্যে রাবেয়া খান ১৯তম এবং সুলতানা খাতুন যৌথভাবে ৩৫তম অবস্থানে রয়েছেন।

এদিকে নারী টি-টোয়েন্টি বোলিং র‍্যাঙ্কিংয়ে নতুন রেকর্ড গড়েছেন ভারতের বাঁহাতি স্পিনার শ্রী চারানি। ৮১৭ রেটিং পয়েন্ট নিয়ে তিনি ছাড়িয়ে গেছেন মেগান শাটের ৮০৬ পয়েন্টের রেকর্ড।

এশিয়ান গেমসের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে দুই উইকেট নিয়ে এই মাইলফলক স্পর্শ করেন চারানি।

ব্যাটিং র‍্যাঙ্কিংয়েও ভারতের ক্রিকেটারদের অবস্থানে পরিবর্তন এসেছে। এক ধাপ এগিয়ে সেরা পাঁচে ফিরেছেন স্মৃতি মান্ধানা। একই ম্যাচে ৭৯ রান করা রিচা ঘোষ তিন ধাপ এগিয়ে ২৫তম অবস্থানে উঠেছেন।

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

আইসিসি র‍্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগোলেন শারমিন, পিছিয়ে মারুফা

প্রকাশের সময়ঃ ০৬:১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬