ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
একসঙ্গে নিভল পাঁচ শিশুর প্রাণের প্রদীপ- পাশাপাশি কবরে শায়িত যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক রংপুরে ৪ খুন-গাফিলতির কোন সুযোগ নেই, আশ্বাস নতুন পুলিশ কমিশনারের নেপালের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন- দেশে ফিরে অপু বিশ্বাস টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৩ গাজীপুরে চাইনিজ কুড়াল দিয়ে শ্বশুরকে কুপিয়ে হত্যা রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫ পাইপগান ও সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার দুর্গাপুরে চুরির অভিযোগে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল কারওয়ান বাজারে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ড, স্থানীয়দের তৎপরতায় নিয়ন্ত্রণ গোপালগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল-বাসের ত্রিমুখী সংঘর্ষে আহত ৪০

বুধবার সচিবালয়ে প্রথম কর্মদিবস প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান (ফাইল ফটো)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রতিনিধিদের শপথের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে গঠিত হচ্ছে বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার। সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন তাঁদের শপথবাক্য পাঠ করাবেন।

একই দিন বিকেলে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নতুন সরকার গঠনের পর আগামীকাল বুধবার সচিবালয়ে প্রথম কর্মদিবস পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, প্রথম দিনেই তিনি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক করবেন এবং পরে সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

এর আগে বুধবার সকাল ১০টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে তিনি দায়িত্বভার গ্রহণ ও দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন।

সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেওয়ার পর তিনি মধ্যাহ্নভোজ সেরে বিকেল ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠকে বসবেন। যদিও এ বৈঠকের জন্য নির্দিষ্ট কোনো এজেন্ডা নির্ধারিত হয়নি বলে মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে।

মন্ত্রিসভার বৈঠক শেষে বিকেল ৪টায় সচিবদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা করবেন প্রধানমন্ত্রী।

জনপ্রিয় সংবাদ

একসঙ্গে নিভল পাঁচ শিশুর প্রাণের প্রদীপ- পাশাপাশি কবরে শায়িত

বুধবার সচিবালয়ে প্রথম কর্মদিবস প্রধানমন্ত্রীর

প্রকাশের সময়ঃ ১২:৪৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬