ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
একসঙ্গে নিভল পাঁচ শিশুর প্রাণের প্রদীপ- পাশাপাশি কবরে শায়িত যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক রংপুরে ৪ খুন-গাফিলতির কোন সুযোগ নেই, আশ্বাস নতুন পুলিশ কমিশনারের নেপালের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন- দেশে ফিরে অপু বিশ্বাস টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৩ গাজীপুরে চাইনিজ কুড়াল দিয়ে শ্বশুরকে কুপিয়ে হত্যা রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫ পাইপগান ও সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার দুর্গাপুরে চুরির অভিযোগে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল কারওয়ান বাজারে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ড, স্থানীয়দের তৎপরতায় নিয়ন্ত্রণ গোপালগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল-বাসের ত্রিমুখী সংঘর্ষে আহত ৪০

সচিবালয়ের ১৯ তলার করিডোরে তিন সাপ, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১২:২২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ১২৩৮ Time View

বাংলাদেশ সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের ১৯ তলার করিডোরে তিনটি সাপ দেখা যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাংলাদেশ সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের কার্যালয়ে তিনটি সাপ দেখা যাওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার সকালে সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৯ তলার করিডোরে সাপ তিনটির দেখা মেলে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকালে অফিসে প্রবেশের পর করিডোরে প্রথমে দুটি সাপ দেখতে পান কর্মকর্তা-কর্মচারীরা। কিছুক্ষণ পর একই এলাকায় আরও একটি সাপের দেখা যায়। এতে ওই ফ্লোরে কর্মরতদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

পরে মন্ত্রণালয়ের কর্মচারীরা সাপ তিনটিকে মেরে ফেলেন। তবে সাপগুলো কোন প্রজাতির ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।

সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৯ তলাতেই শিক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কার্যালয় রয়েছে। এত উঁচু ভবনের করিডোরে সাপের উপস্থিতি নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্টদের ধারণা, ভবনের কোনো স্টোররুম বা নিরিবিলি স্থানে সাপ বাসা বেঁধে থাকতে পারে। সেখান থেকেই সাপের বাচ্চাগুলো করিডোরে চলে এসে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

ঘটনার পর ভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মীদের বিষয়টি খতিয়ে দেখতে বলা হয়েছে। ভবনের ভেতরে আরও সাপ রয়েছে কি না, তা নিয়েও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

জনপ্রিয় সংবাদ

একসঙ্গে নিভল পাঁচ শিশুর প্রাণের প্রদীপ- পাশাপাশি কবরে শায়িত

সচিবালয়ের ১৯ তলার করিডোরে তিন সাপ, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা

প্রকাশের সময়ঃ ১২:২২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬