ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

গাজীপুরে দেশের সর্বোচ্চ পতাকাস্তম্ভ ‘চির উন্নত বিজয় নিশান’ উদ্বোধন

সংগৃহীত ছবি।

গাজীপুরের কালিয়াকৈরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশের সর্বোচ্চ পতাকাস্তম্ভ ‘চির উন্নত বিজয় নিশান’-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি প্রাঙ্গণে নবনির্মিত এ পতাকাস্তম্ভের উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

১২০ ফুট উচ্চতার এ পতাকাস্তম্ভটি বর্তমানে দেশের সর্বোচ্চ হিসেবে বিবেচিত হচ্ছে। এতে উত্তোলিত জাতীয় পতাকার দৈর্ঘ্য ২৮ ফুট এবং প্রস্থ ১৬ দশমিক ৮ ফুট। সংশ্লিষ্টরা জানান, ‘চির উন্নত বিজয় নিশান’ নামের এ পতাকা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মহান মুক্তিযুদ্ধের চিরন্তন চেতনাকে ধারণ করে জাতির গৌরবগাঁথার প্রতীক হয়ে থাকবে।

একাডেমি প্রাঙ্গণে উড্ডীয়মান এ জাতীয় পতাকা প্রশিক্ষণরত সদস্যদের মধ্যে দেশপ্রেম, ঐক্য ও আত্মমর্যাদাবোধ জাগ্রত করবে এবং দেশের সেবায় আত্মনিয়োগের অঙ্গীকারকে আরও দৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়। ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে আয়োজিত এ উদ্যোগ বাহিনীর শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দেশপ্রেমকে নতুন উদ্দীপনায় উজ্জীবিত করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপি দেশের সর্ববৃহৎ জনসম্পৃক্ত বাহিনী হিসেবে জাতীয় অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি জানান, সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ বাহিনীর প্রায় ৫ লাখ ৭০ হাজার সদস্য দায়িত্ব পালন করেছেন, যা সংশ্লিষ্ট বাহিনীগুলোর মধ্যে সর্বাধিক।

তিনি আরও বলেন, ভাষা শহীদ আব্দুল জব্বার এ বাহিনীর একজন গর্বিত প্লাটুন কমান্ডার ছিলেন। ভাষার মর্যাদা রক্ষায় তার আত্মত্যাগ বাহিনীর সদস্যদের জন্য দেশপ্রেম ও আত্মত্যাগের অনন্য প্রেরণা।

মহাপরিচালক উল্লেখ করেন, ‘চির উন্নত বিজয় নিশান’ কেবল একটি স্থাপনা নয়; এটি জাতির অগ্রযাত্রা, আত্মত্যাগ ও শৌর্যের দৃশ্যমান স্মারক। ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এ পতাকা প্রেরণার উৎস হয়ে থাকবে। পাশাপাশি একাডেমির চলমান উন্নয়ন কার্যক্রম, প্রশিক্ষণ ব্যবস্থার আধুনিকায়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বাহিনীকে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় আরও সক্ষম করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) ও উপ-মহাপরিচালক মোহাম্মদ নুরুল আবছারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে দেশের সর্বোচ্চ পতাকাস্তম্ভ ‘চির উন্নত বিজয় নিশান’ উদ্বোধন

প্রকাশের সময়ঃ ১১:৫২:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬