ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

বিয়ের আগে পুরোনো সম্পর্ক নিয়ে আলোচনায় রাশমিকা

রাশমিকা মান্দানা। ছবি: ফেসবুক

দীর্ঘদিন গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণী তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। ২২ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক যৌথ পোস্টে তারা জানান, রাজস্থানের উদয়পুরে আগামী ২৬ ফেব্রুয়ারি তাদের বিয়ে অনুষ্ঠিত হবে। বিয়ের খবরে যখন ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে, ঠিক তখনই আবার আলোচনায় উঠে এসেছে রাশমিকা মান্দানার অতীত সম্পর্ক।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে, ২০১৬ সালে কন্নড় সিনেমা ‘কিরিক পার্টি’-তে একসঙ্গে কাজ করার সময় প্রেমে জড়ান রাশমিকা মান্দানা ও কন্নড় অভিনেতা রাকশিত শেঠি। এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হয় রাশমিকার। সে সময় রাশমিকার বয়স ছিল ২১ বছর এবং রাকশিতের বয়স ছিল ৩৪।

এক বছর পর তাদের বাগদান সম্পন্ন হয়। তবে বাগদানের এক বছরের মধ্যেই সম্পর্ক ভেঙে যায়। এই সম্পর্ক নিয়ে রাশমিকা কখনোই প্রকাশ্যে বিস্তারিত কথা বলেননি।
রাশমিকা মান্দানা ও রাকশিত শেঠি। ছবি: সংগৃহীত

২০২৩ সালে একটি সিনেমার প্রচার অনুষ্ঠানে রাশমিকার সঙ্গে যোগাযোগ আছে কি না—এমন প্রশ্নের জবাবে রাকশিত শেঠি বলেন, তারা এখনও যোগাযোগ রাখেন।

রাকশিত জানান, রাশমিকার সিনেমা জগতে বড় স্বপ্ন ছিল এবং সেই লক্ষ্যেই তিনি এগিয়ে যাচ্ছেন। তিনি  বলেন, ‘নিজের লক্ষ্য পূরণে তার দৃঢ়তা প্রশংসার যোগ্য। তার অর্জনের জন্য আমাদের তাকে সাধুবাদ জানানো উচিত।”

২০২৩ সালের জানুয়ারিতে মালদ্বীপ ভ্রমণের গুঞ্জনের পর থেকেই রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডার প্রেম নিয়ে আলোচনা শুরু হয়। এরপর গেল বছর তারা বাগদান সারেন। আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ বার্তায় তারা জানান, জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন। অর্থাৎ বিয়ে করতে যাচ্ছেন তারা।

এরই মধ্যে রাশমিকা ও বিজয় তাদের বিয়ের নামও প্রকাশ করেছেন। নাম রাখা হয়েছে ‘দ্য ওয়েডিং অব বিরোশ’। ভক্তদের উদ্দেশে দেওয়া এক আবেগঘন বার্তায় তারা জানান, ‘বিরোশ’ নামটি বহু বছর আগে তাদের অনুরাগীরাই তৈরি করেছিলেন, দুজনের নাম মিলিয়ে। সেই নামটিকেই তারা তাদের বিয়ের নাম হিসেবে বেছে নিয়েছেন।

রাশমিকা মান্দানা ও বিজয়।

বার্তায় তারা লেখেন, “আমাদের প্রিয় মানুষগুলো, আমরা কোনো পরিকল্পনা করার আগেই, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই, তোমরা আমাদের পাশে ছিলে। ভালোবাসা দিয়ে তোমরাই আমাদের নাম দিয়েছ, ‘বিরোশ’। আজ পূর্ণ হৃদয়ে আমাদের এই মিলনকেও তোমাদের সম্মানেই নাম দিলাম-‘দ্য ওয়েডিং অব বিরোশ’। তোমাদের ভালোবাসার জন্য ধন্যবাদ। তোমরা সবসময় আমাদেরই অংশ।” সূত্র: এনডিটিভি

জনপ্রিয় সংবাদ

বিয়ের আগে পুরোনো সম্পর্ক নিয়ে আলোচনায় রাশমিকা

প্রকাশের সময়ঃ ০২:১৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬