ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

মাগুরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন, বিজয়ীদের হাতে পুরস্কার

মাগুরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিবৃন্দ।

মাগুরায় জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী। প্রধান বক্তা ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-৫-এর সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী।

অনুষ্ঠানে জনপ্রতিনিধি, জেলা প্রশাসন, জেলা পরিষদ ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের নেতারা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত কাবাডি খেলা দেখতে বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী ও দর্শনার্থী জড়ো হন। দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

বক্তারা বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকসহ নানা সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়া কার্যক্রম কার্যকর হতে পারে।

তাঁরা আরও বলেন, পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সুসম্পর্ক জোরদার করাই কমিউনিটি পুলিশিংয়ের অন্যতম লক্ষ্য। এ ধরনের ক্রীড়া আয়োজন সেই সম্পৃক্ততা বাড়াতে সহায়ক হবে।

অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়নশিপের বিজয়ী দল ও কৃতী খেলোয়াড়দের পুরস্কার দেওয়া হয়।

এ সময় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, কমিউনিটি পুলিশিং ফোরামের নেতা, জনপ্রতিনিধি, ক্রীড়াবিদ, ক্রীড়াপ্রেমী দর্শকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

মাগুরায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন, বিজয়ীদের হাতে পুরস্কার

প্রকাশের সময়ঃ ০৫:৩৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬