ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
চট্টগ্রাম রেঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭৬৪ রাজনৈতিক প্রশ্রয়ে শিক্ষার্থীদের অতিক্ষমতা চলতে পারে না: টিআইবি অর্থ পাচার ও বেনামি সম্পত্তির অভিযোগ অস্বীকার করলেন রাকুল প্রীত সিং সঠিক নীতি ও প্রস্তুতিতে অনিশ্চয়তা মোকাবিলা সম্ভব: মাহদী আমিন ফোনে পরিচয়ের পর দেখা করতে গিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ শহীদদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: শিবির সভাপতি চিরিরবন্দরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার, ভ্যান ছিনতাইয়ের সন্দেহ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১ হাজার ৬৯১ টাকা স্কুলছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ, নেছারাবাদে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে চোখে কালো কাপড় বেঁধে অবস্থান

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৫:৪৮:১৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ১২৩৫ Time View

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে চোখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত সাংবাদিকরা মৌন অবস্থান কর্মসূচি পালন করেছেন। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে চোখে কালো কাপড় বেঁধে এ কর্মসূচি পালন করেন তারা।

কর্মসূচিতে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন ও সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন, সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম ও সাধারণ সম্পাদক জুয়েল রানা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাকিব আসলাম ও সাধারণ সম্পাদক রবিউল আলমসহ ক্যাম্পাসে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

এ সময় রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচার ও সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে বিভিন্ন ফেস্টুন প্রদর্শন করা হয়।

এর আগে রোববার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হন বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

এদিকে হামলার ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের তিন সাংবাদিক সংগঠন পৃথক বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, কোনো রাজনৈতিক সংগঠন বা ব্যক্তি সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দেওয়া, ভয়ভীতি দেখানো, হেনস্তা করা কিংবা শারীরিকভাবে আক্রমণ করার অধিকার রাখে না।

সাংবাদিক নেতারা আরও বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় কোনো সাংবাদিক হামলা বা হয়রানির শিকার হলে তা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় উদ্বেগের বিষয়। তারা রাবির ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি দেশের সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭৬৪

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে চোখে কালো কাপড় বেঁধে অবস্থান

প্রকাশের সময়ঃ ০৫:৪৮:১৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬