ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
আগুনে সর্বস্ব হারাল দিনমজুর হাসানের পরিবার, খোলা আকাশের নিচে ৪ জন মতলব উত্তরে ১৬ হাজার টাকার জালনোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মুন্সীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় ৭০ কোটি টাকার আইটি পার্ক, আট বছরেও শেষ হয়নি নির্মাণকাজ এশিয়ার জন্য তেলের দাম ছয় বছরের সর্বনিম্নে নামাল সৌদি চট্টগ্রাম রেঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭৬৪ রাজনৈতিক প্রশ্রয়ে শিক্ষার্থীদের অতিক্ষমতা চলতে পারে না: টিআইবি অর্থ পাচার ও বেনামি সম্পত্তির অভিযোগ অস্বীকার করলেন রাকুল প্রীত সিং সঠিক নীতি ও প্রস্তুতিতে অনিশ্চয়তা মোকাবিলা সম্ভব: মাহদী আমিন ফোনে পরিচয়ের পর দেখা করতে গিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

হামলা-ভাঙচুরের মামলায় সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিনের জামিন

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৬:১১:০১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ১২৩৪ Time View

হামলা-ভাঙচুরের মামলায় জামিন পেয়েছেন সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী

রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী জামিন পেয়েছেন।

সোমবার তিন দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার মেট্রোপলিটন আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক আমিনুল ইসলাম জুনায়েদ আগামী ২৮ অক্টোবর পর্যন্ত দুই হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী জানান, মামলার পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত শর্তসাপেক্ষে গোলাম মহিউদ্দিনকে জামিন দেওয়া হয়েছে। একই দিনে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৮ অক্টোবর তারিখ নির্ধারণ করা হয়েছে।

এর আগে রিমান্ড শেষে গোলাম মহিউদ্দিনকে আদালতে হাজির করে তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক জেহাদ হোসেন। অন্যদিকে তার পক্ষে জামিন আবেদন করেন ঢাকা বারের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খান।

উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর আদালত দুই হাজার টাকার মুচলেকায় তার জামিনের আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা চালিয়ে ভাঙচুর ও মালামাল নিয়ে যায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় নিউগিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ২৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

মামলাটিতে গোলাম মহিউদ্দিনকে ৪ নম্বর আসামি করা হয়েছে। পরে ৩০ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

জনপ্রিয় সংবাদ

আগুনে সর্বস্ব হারাল দিনমজুর হাসানের পরিবার, খোলা আকাশের নিচে ৪ জন

হামলা-ভাঙচুরের মামলায় সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিনের জামিন

প্রকাশের সময়ঃ ০৬:১১:০১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬