ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

ফের পাল্টাপাল্টি হামলায় ইরান–ইসরাইল, উত্তেজনা চরমে

সংগৃহীত ছবি।

 মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়েছে ইরানইসরাইল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইসরাইলকে লক্ষ্য করে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।

এর আগে ইসরাইলি কর্তৃপক্ষ দাবি করে, তারা ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো লক্ষ্য করে নতুন দফায় বিমান হামলা চালিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, সম্ভাব্য হামলা প্রতিহত করতেই এই অভিযান পরিচালিত হয়।

শনিবার সকালে ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থানে সমন্বিত আক্রমণ চালিয়েছে বলে জানা যায়। এর প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা শুরু করে। একই সঙ্গে ইসরাইলের দিকেও পাল্টা আঘাত হানা হয়।

দিনভর হামলা-পাল্টা হামলার পর সন্ধ্যার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে বিস্ফোরণের শব্দ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তা বেড়েছে বলে বিভিন্ন সূত্রের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে সর্বশেষ পরিস্থিতি, ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। আন্তর্জাতিক মহল ক্রমবর্ধমান এই উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

ফের পাল্টাপাল্টি হামলায় ইরান–ইসরাইল, উত্তেজনা চরমে

প্রকাশের সময়ঃ ০১:৫০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬