ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

১১৪ দিন পর ঢাকায় নামল মৌসুমের প্রথম বৃষ্টি

ঢাকার রাজধানীতে মৌসুমের প্রথম বৃষ্টি।

 দীর্ঘ ১১৪ দিন শুষ্ক আবহাওয়ার পর সোমবার ঢাকায় অবশেষে নামল মৌসুমের প্রথম বৃষ্টি। ফাল্গুনের মাঝামাঝি ঢাকার আকাশ মেঘলা থাকলেও দুপুর সোয়া ৩টার দিকে হঠাৎ এক-দুই ফোঁটা বৃষ্টি শুরু হয়ে মুহূর্তে ঝুম বৃষ্টিতে পরিণত হয়। হঠাৎ বৃষ্টিতে সড়কে থাকা পথচারী ও যাত্রীরা ছাউনির নিচে আশ্রয় নেন, কেউ আবার ফুটপাতের অস্থায়ী দোকানের নিচে ঢুকে যান।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকায় সোমবার মাত্র ২.৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, এটি ঢাকার জন্য চলতি মৌসুমের প্রথম বৃষ্টি। সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, গত বছরের ৭ নভেম্বরের পর থেকে রাজধানীতে বৃষ্টি হয়নি। ডিসেম্বর ও জানুয়ারি প্রায় বৃষ্টিহীন ছিল, ফেব্রুয়ারিতেও বৃষ্টি হয়নি।

শুকনো আবহাওয়ার দীর্ঘ এই সময়ে ধুলাবালু বেড়ে যাওয়ায় ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ঢাকার বায়ুর মান ৩০০ ছাড়িয়ে “দুর্যোগপূর্ণ” পর্যায়ে পৌঁছেছিল। সোমবার বৃষ্টির পরও পরিস্থিতি তেমন পরিবর্তন হয়নি; বিকেল ৫টার দিকে ঢাকার বায়ু মান ১৮৫ রেকর্ড করা হয়, যা “অস্বাস্থ্যকর”।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, মার্চে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে কোনো বড় ঘূর্ণিঝড় বা নিম্নচাপের আশঙ্কা নেই। তবে মাসের মধ্যে দুই থেকে তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরনের ঝড় এবং এক থেকে দুই দিন তীব্র কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার ঢাকাসহ দেশের বেশির ভাগ এলাকায় বিচ্ছিন্ন বৃষ্টি হতে পারে, শুধুমাত্র রংপুর বিভাগে বৃষ্টির সম্ভাবনা কম। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে, রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

১১৪ দিন পর ঢাকায় নামল মৌসুমের প্রথম বৃষ্টি

প্রকাশের সময়ঃ ০১:৪২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬