ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়
সকাল ৯টায় সেবা শুরুর নির্দেশনা উপেক্ষা

সকাল সাড়ে ৯টায় গৌরনদী উপজেলা কার্যালয়ের অধিকাংশ দপ্তরে তালা

  • সৈয়দ নুর আহছান
  • প্রকাশের সময়ঃ ১২:২৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • ১৩৫২ Time View

সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টায় অফিস কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ চত্বরে বেশিরভাগ দপ্তর নির্ধারিত সময়ে খোলা পাওয়া যায়নি। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত উপজেলা কার্যালয় এলাকায় গিয়ে দেখা যায়, অধিকাংশ অফিসের দরজায় তালা ঝুলছে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, মাধ্যমিক শিক্ষা অফিস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) দপ্তর, উপজেলা হিসাবরক্ষণ অফিস, মৎস্য অফিস, খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয় ও যুব উন্নয়ন অফিসসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর বন্ধ পাওয়া যায়।

তবে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ে প্রকৌশলী অহিদুর রহমানকে সকাল ৯টার মধ্যেই উপস্থিত থেকে দাপ্তরিক কাজ করতে দেখা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নাজির সাইদুল ইসলাম সাঈদ বলেন, “স্যার এখনো অফিসে আসেননি। হয়তো কিছুক্ষণের মধ্যেই এসে যাবেন।”

এদিকে সেবা নিতে আসা সাধারণ মানুষ নির্ধারিত সময়ে দপ্তর বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন। জন্ম নিবন্ধনের ভুল সংশোধনের সুপারিশ নিতে আসা শেফালী বেগম বলেন, “সকালে এসে দেখি অফিস বন্ধ। নির্ধারিত সময়ে সেবা না পেলে আমাদেরই দুর্ভোগ পোহাতে হয়।”

এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম হোসেনের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

নির্ধারিত সময়েও সরকারি দপ্তর বন্ধ থাকায় সেবা নিতে আসা মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, অফিস সময় মেনে নিয়মিত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো প্রয়োজন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

সকাল ৯টায় সেবা শুরুর নির্দেশনা উপেক্ষা

সকাল সাড়ে ৯টায় গৌরনদী উপজেলা কার্যালয়ের অধিকাংশ দপ্তরে তালা

প্রকাশের সময়ঃ ১২:২৬:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬