ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ তাহসিফ হত্যা মামলা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত অস্থিতিশীলতার চেষ্টা চলবে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু মিরপুরে শ্রমিক আন্দোলনে অরাজকতার চেষ্টা, রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ ডিএনসিসি প্রশাসকের শ্রমিক আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে ৫ প্লাটুন বিজিবি, সতর্ক বিএনপি নেতাকর্মীরাও মিরপুর-১১-তে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, যান চলাচল স্বাভাবিক; আটক ৪ এইচএসসিতে শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানে, শাস্তির মুখে শিক্ষক-প্রতিষ্ঠানপ্রধান গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১

সোনারগাঁয়ের মেঘনায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ইলিশ উদ্ধার ১১ কেজি

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৫:২২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ১২৫৯ Time View

সোনারগাঁয়ের মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ১১ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ সময় ১১ কেজি ইলিশ মাছও উদ্ধার করা হয়।

শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা তিন ঘণ্টা সোনারগাঁয়ের মেঘনা নদীর নুনেরটেক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ড. আয়েশা সিদ্দিকার নেতৃত্বে পরিচালিত অভিযানে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হয়। এ সময় আনুমানিক ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দের পাশাপাশি ১১ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়।

অভিযান শেষে জব্দ করা কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার করা ইলিশ মাছগুলো স্থানীয় একটি এতিমখানা ও মাদরাসায় বিনা মূল্যে বিতরণ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা ড. আয়েশা সিদ্দিকা বলেন, ইলিশ দেশের জাতীয় সম্পদ। মা ইলিশের প্রজনন মৌসুমে মাছের বংশবৃদ্ধি ব্যাহত হয়, এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। মা ইলিশ সংরক্ষণে মেঘনা নদীতে এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযান চলাকালে সোনারগাঁ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তারসহ নৌ-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ

সোনারগাঁয়ের মেঘনায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, ইলিশ উদ্ধার ১১ কেজি

প্রকাশের সময়ঃ ০৫:২২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬