ঢাকা ০৭:২১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্য না করার আহ্বান হামাসের

ছবিসূত্র : রযটার্স

গাজাভিত্তিক ফিলিস্তিনি সংগঠন হামাস ইরানকে প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু না করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সংগঠনটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিজেদের আত্মরক্ষার অধিকার রয়েছে বলেও ইরানের প্রতি সমর্থন প্রকাশ করেছে।

শনিবার প্রকাশিত এক বিবৃতিতে হামাস জানায়, আন্তর্জাতিক আইন ও প্রচলিত নীতিমালা অনুযায়ী আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার ইরানের রয়েছে। তবে এ ক্ষেত্রে আঞ্চলিক উত্তেজনা আরও না বাড়াতে প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্যবস্তু না করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে হামাস বলেছে, তারা ইরানের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে, তবে সংঘাত যেন অন্য দেশগুলোতে ছড়িয়ে না পড়ে সে বিষয়ে সতর্ক থাকা জরুরি।

এর আগে সংঘাতের প্রথম দিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনীর হত্যাকে ‘নৃশংস অপরাধ’ বলে উল্লেখ করে নিন্দা জানিয়েছিল হামাস। একই সঙ্গে খামেনীর দীর্ঘদিনের সমর্থনের কথাও স্মরণ করে সংগঠনটি।

হামাসের ভাষ্য অনুযায়ী, খামেনী ফিলিস্তিনি জনগণ, তাদের আন্দোলন এবং প্রতিরোধের প্রতি রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিকসহ বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করেছিলেন।

সংগঠনটি বলেছে, ফিলিস্তিনি ইস্যুতে তার অবস্থান এবং সমর্থন তাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল।

সূত্র : আলঅ্যারাবিয়া।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্য না করার আহ্বান হামাসের

প্রকাশের সময়ঃ ০৩:৩৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬