ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল নাটোরে খালের ব্রিজের পাদদেশ থেকে মাটি কাটার অভিযোগে মানববন্ধনে স্টেডিয়াম ও বিকেএসপি স্থাপনের উদ্যোগ, সম্ভাব্য স্থান পরিদর্শন ‘জুলাই ২য় বার্ষিক উদযাপন’ ও ‘গণরায় বাস্তবায়ন’ দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের গণমিছিল ৫ আগস্টের অর্জন কোনো ব্যক্তি বা দলের নয়- প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর নির্দেশে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত, এমপিও স্থগিত স্কুল পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষ- আহত ১০ রাজশাহীসহ দেশের সাত জেলায় মৃদু তাপপ্রবাহ গোমস্তাপুরে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক এক টোল আন্দোলন ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির অঙ্গসংগঠনের বিক্ষোভ

প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সংগৃহীত ছবি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে তাদের সুরক্ষা নিশ্চিত করতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ গ্রামে এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের আয়োজন করেন স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়া।

প্রতিমন্ত্রী বলেন, প্রয়োজন হলে প্রবাসীদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, বিদ্যমান যুদ্ধ পরিস্থিতির দ্রুত অবসান ঘটবে।

সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যেই জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড চালু, কৃষকদের ঋণ মওকুফ এবং খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। ঈদের পর কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি।

নিজ নির্বাচনী এলাকার প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, তিনি জনগণের প্রতিনিধি হিসেবে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবেন। দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি সালথা এলাকায় একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগের কথাও উল্লেখ করেন এবং স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে গট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপি নেতা শাহিন মাতুব্বর, খায়রুল বাসার আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের সময়ঃ ০১:৩৬:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬