ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

ঈদের ছুটিতেও রাষ্ট্রীয় কাজে ব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত ছবি

ঈদুল ফিতরের সরকারি ছুটির মধ্যেও রাষ্ট্রীয় দায়িত্ব পালনে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর গুলশান এভিনিউয়ের নিজ বাসভবন থেকেই তিনি জরুরি সরকারি কার্যক্রম পরিচালনা করছেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ছুটির দিনেও দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খোঁজখবর নিচ্ছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে বিভিন্ন সিটি কর্পোরেশনের কার্যক্রম, পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি তিনি পর্যবেক্ষণ করছেন।

তিনি আরও বলেন, সারাদেশে চলমান খাল খনন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করছেন প্রধানমন্ত্রী। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হচ্ছে কিনা এবং কাজের গতি কেমন—এসব বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে আলোচনা করে তদারকি করছেন তিনি।

এছাড়া নগর এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীলদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছেন।

উল্লেখ্য, সরকারি ছুটি শুরুর আগের দিন মঙ্গলবারও প্রধানমন্ত্রী সচিবালয়ে উপস্থিত থেকে দাপ্তরিক কাজ সম্পন্ন করেন। ওইদিন তিনি কৃষক কার্ড বাস্তবায়ন কমিটির সভা এবং মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন।

সরকার ঘোষিত ঈদের ছুটি ১৭ মার্চ থেকে শুরু হয়ে ২৩ মার্চ পর্যন্ত চলবে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

ঈদের ছুটিতেও রাষ্ট্রীয় কাজে ব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের সময়ঃ ০৫:৪৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬