ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

সাতক্ষীরার চাম্পাফুলে কোরআন তেলাওয়াত ও ইসলামী গজল প্রতিযোগিতা

উজিরপুর হামিদ স্মৃতি ফুটবল মাঠে কোরআন ও গজল অনুষ্ঠিত হয়।

এম ডি আলমগীর কবির ফাউন্ডেশনের উদ্যোগে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ৩ নাম্বার চাম্পাফুল ইউনিয়নে কোরআন তেলাওয়াত ও ইসলামী গজল প্রতিযোগিতা (সিজন–২) অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত উজিরপুর হামিদ স্মৃতি ফুটবল ময়দানে এটি অনুষ্ঠিত হয়।

৩ নাম্বার চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক গাজীর সভাপতিত্বে বিচারক হিসেবে ছিলেন ইসলামিক আলোচক হযরত মাওলানা শামছুল আরেফীন (আর টিভি, ঢাকা), ইসলামী আলোচক ও সংগীত শিল্পী মাওলানা আলহাজ্ব আম্বিয়ার রহমান, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা যোবায়েরুল ইসলাম, উজিরপুর বাইতুন্নূর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মামুনুর রশিদ, চাম্পাফুল ঢালীপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা কামরুল ইসলাম, ঘুশুড়ী ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ মাওলানা আল আমিন হুসাইন, বরিশাল বিভাগের সঙ্গীত বিষয়ক সম্পাদক মো. আমিনুর রহমান ও খলিসানী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মো. আবু রায়হান।

এছাড়াও ছিলেন বিসিক শিল্প নগরী জামে মসজিদ সাতক্ষীরার খতিব মুহাদ্দিস মাওলানা তাওহীদুর রহমান, রাজাপুর মসজিদের ইমাম ও বাগবাটি মাদ্রাসা নলতার সুপার মাওলানা আব্দুল হান্নান, বারদাহ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল ওয়াদুদ, চাঁদখালী জামে মসজিদের ইমাম মো. আফতাব উদ্দিন, সাইহাটি খাঁ ও শেখপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শাহ আলম (হৃদয়), জামে মসজিদ আশাশুনি আলিয়া মাদ্রাসার খতিব হাফেজ মো. মিনহাজুল ইসলাম এবং ঘুশুড়ী পূর্বপাড়া বায়তুল মামুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু সালেহ আল হুসাইন। নাজমুল হুসাইন ও রিফাত হোসেন যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন।

কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ক্বারী হেলাল হোসাইন। দ্বিতীয় ইলিয়াস হোসেন, তৃতীয় হাফেজ আব্দুর রউফ, চতুর্থ মিনহাফুল আবেদীন ও পঞ্চম স্থান অধিকার করেন রমজান হোসেন। এছাড়া গজল প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মো. মহিবুল্লাহ আলম, দ্বিতীয় সোহান ফারুক, তৃতীয় তানহিম হোসেন, চতুর্থ জামাল ফারুক ও পঞ্চম স্থান অধিকার করেন নাজমুল হোসেন।

আলমগীর কবির ফাউন্ডেশনের চেয়ারম্যান তার বক্তব্যে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। প্রতিযোগিতায় উভয় গ্রুপ থেকে ৫ জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও সকল প্রতিযোগীর জন্য সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থা ছিল এবং বিচারকমণ্ডলীর জন্যও সম্মাননা প্রদান করা হয়।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

সাতক্ষীরার চাম্পাফুলে কোরআন তেলাওয়াত ও ইসলামী গজল প্রতিযোগিতা

প্রকাশের সময়ঃ ১২:৪৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬