ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১ ডামুড্যায় গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী গাজীপুরে শ্রমিক বিক্ষোভ নিয়ন্ত্রণে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন হরমুজ প্রণালিতে ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের বিমান হামলা মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেলের মিরপুর-১১ স্টেশন গার্মেন্টস শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৩৩ নগরকান্দায় ব্রিজের সংযোগ সড়ক ধসে মরণফাঁদ, ঝুঁকি নিয়ে চলাচল ইরানযুদ্ধের প্রভাবে চাপে মার্কিন নৌবহর, মেরামতে লাগবে কয়েক বছর ইরানের বিরুদ্ধে সামরিক উত্তেজনা বাড়ালে পরিণতি ভয়াবহ হবে: রাশিয়ার হুঁশিয়ারি

শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার, নাটোরে প্রেস ব্রিফিং করল এসআরবি

নাটোরের শ্রী শ্রী জয় কালীবাড়ি প্রাঙ্গণে দুর্গাপূজার নিরাপত্তা বিষয়ে প্রেস ব্রিফিং করছেন এসআরবি নাটোর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় বিশ্বাস।

নাটোরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রেস ব্রিফিং করেছে এসআরবি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কথা জানানো হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল তিনটার দিকে নাটোরের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী জয় কালীবাড়ি প্রাঙ্গণে এ ব্রিফিংয়ের আয়োজন করে এসআরবি-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্প। ব্রিফিংয়ে বক্তব্য দেন এসআরবি নাটোর ক্যাম্পের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় বিশ্বাস।

তিনি জানান, পূজার সার্বিক নিরাপত্তায় এসআরবির প্রতিটি সদস্য দায়িত্ব পালন করবেন। কোনো সমস্যা দেখা দিলে দ্রুত সমাধানে তাঁরা এগিয়ে আসবেন। সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সদস্যরা সবসময় সতর্ক থাকবেন বলেও তিনি উল্লেখ করেন। এ লক্ষ্যে তিনি পূজা কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে নির্বিঘ্নে মন্দির পরিদর্শন করতে এবং পূজা উপভোগ করতে পারেন, সে জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা থাকবে। ব্রিফিংয়ের শেষে তিনি সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান।

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে ইয়াবা-গাঁজা ও ১ লাখ ৬৯ হাজার টাকাসহ আটক ১

শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার, নাটোরে প্রেস ব্রিফিং করল এসআরবি

প্রকাশের সময়ঃ ০৯:৪১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬