ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ক্ষেতলালে সরকারি পুকুরে মাটি-বালু উত্তোলনের অভিযোগ “পোরশায় প্রেসার কুকারের আঘাতে ৫ সন্তানের জননীর মৃত্যু, স্বামী আটক” “জিরো টলারেন্সে দুর্নীতি দমন: মডেল জেলা গড়তে সাংবাদিকদের পাশে চান ডিসি” গণরায়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে মানববন্ধন পত্নীতলায় দ্রুতগতির পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ সাইকেল আরোহীর ইবি বিএনসিসির মহিউদ্দিন, সেনাবাহিনীতে জেসিও পদে চূড়ান্তভাবে নির্বাচিত জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে ছাত্রশিবির রাজপথে সক্রিয় থাকবে- সভাপতি নূরুল সিইসি শপথ ভঙ্গ করেছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সিমরিন লুবাবা খালাকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ গুম, গ্রেপ্তার ভাগ্নে

ঈদ নিয়ে ইবি শিক্ষার্থীদের ভাবনা

পবিত্র ঈদুল ফিতর নিয়ে ইবি শিক্ষার্থীদের ভাবনা

পবিত্র ঈদুল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে আসা এই দিনটি একেকজনের কাছে ধরা দেয় একেক রঙে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণ প্রজন্মের কাছে ঈদ মানে কেবল উৎসব নয়, বরং শিকড়ে ফেরা, নস্টালজিয়া আর আত্মোপলব্ধির এক সন্ধিক্ষণ। দেশের বিভিন্ন প্রান্তের একঝাঁক শিক্ষার্থীর ঈদ-ভাবনা তুলে ধরেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোহাম্মদ সাদ।

ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবিকতার ঈদ

আমার জীবনে ঈদের বিশেষত্ব বলতে  ত্যাগ ও আত্মশুদ্ধির এক মহিমান্বিত বার্তা । দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে  সংযম, ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণের যে শিক্ষা আমরা অর্জন করি সেটাই আমাদের ঈদ বা আনন্দের অন্যতম উৎস। ঈদুল ফিতর সেই সাধনার পরিপূর্ণতার আনন্দ, যা শুধু বাহ্যিক উৎসব নয়, বরং অন্তরের পরিশুদ্ধিরও প্রতিফলন। আমাদের মনকে খুশির আমেজে মহান রবের সান্নিধ্যে নিয়ে যায়।

যাকাত ও ফিতরার মাধ্যমে সমাজের ধনী-গরিবের বৈষম্য কমানোর যে শিক্ষা ইসলাম দিয়েছে, তা শিক্ষার্থীদের মাঝে মানবিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করে তোলে।আমরা পরিবার, সমাজ, প্রতিবেশী প্রতিটি মানুষের হকের বিষয়ে সচেতন হয়। এর সুষ্ঠু চর্চা ও বাস্তবায়ন আমাদের কাছে আনন্দের পাশাপাশি একটি নৈতিক শিক্ষা ও বটে—যেখানে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও পারস্পরিক ভালোবাসাবোধ গড়ে ওঠে। সর্বোপরি মুসলিম উম্মাহর সিয়াম সাধনার পর পবিত্র ঈদ মুমিন বান্দাদের জন্য  রবের পক্ষ থেকে রহমতস্বরুপ। সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। আল্লাহ আমাদের ঈদকে আনন্দময় করুন।

ইকবাল হোসাইন ইমন
শিক্ষার্থী, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ

সংযমের শিক্ষা থেকে ভ্রাতৃত্বের বন্ধন

ঈদ শুধু উৎসবের দিন নয়, এটি রোজাদার ব্যক্তির দীর্ঘ সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির এক গুরুত্বপূর্ণ অধ্যায়। রমজানের মাধ্যমে যে সংযমের শিক্ষা আমরা পাই, ঈদ সেই শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগের অনুপ্রেরণা দেয়।
সকালে দ্রুত ঘুম থেকে উঠে উত্তম পোশাকে ঈদের জামায়াতে যাওয়া, সুগন্ধি ব্যবহার করা, এলাকার সকল ভাইদের সাথে একসাথে ঈদের নামাজ আদায়, কোলাকুলি করা এগুলোই আমাদের মুসলিম সংস্কৃতি। যা এক শক্তিশালী সামাজিক বন্ধনের বার্তা দেয়। নামাজ শেষে প্রতিবেশীর খবর নেওয়া, আত্মীয়দের সাথে আনন্দ ভাগাভাগি করা সবই মানুষের জন্য মহান সৃষ্টিকর্তার এক অনন্য নেয়ামত। চাকরি, পড়ালেখা, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সকলে যখন গ্রামের বাড়িতে একত্রিত হয়, দলবেঁধে একে অপরের কাজে সাহায্য করি, একসাথে বসে মায়ের হাতের রান্না খেতে পারি, এরচেয়ে আনন্দঘন মুহুর্ত আর কি হতে পারে!

ঈদের প্রকৃত তাৎপর্য মূলত এখানেই—এটি আমাদের শেখায় সবাইকে নিয়ে আনন্দ করা, ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা। আমাদের সকল ঈদ হোক আনন্দ, উৎসব আর পূর্ণতার। সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক।

মোসাদ্দেক হোসেন
শিক্ষার্থী, আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ

শৈশবের ঈদ: স্মৃতিতে অমলিন আনন্দ

ঈদটাকে আমি একটু ভিন্নভাবে কল্পনা করি। বর্তমানে পড়াশোনা ও সামাজিক দায়িত্বের মাঝে যে ঈদের আনন্দ আছে, একটা সময় ছিলো যখন ঈদ ছিলো আমাদের কাছে সম্পূর্ণ ভিন্নতর। যদি বলি ছোটোবেলার ঈদের কথা -তখন ঈদ ছিল নিখাদ আনন্দ আর সরল সুখের এক অনন্য অভিজ্ঞতা। সন্ধায় আকাশে চাঁদ দেখার উচ্ছ্বাস, পরদিন সকালেই নতুন পোশাক পরার আগ্রহ, আর ঈদের সকালে নামাজে যাওয়ার প্রস্তুতি—সবকিছু মিলিয়ে দিনটি হয়ে উঠত বিশেষ। নামাজ শেষে কোলাকুলি আর সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে ফুটে উঠত ভ্রাতৃত্ব ও ভালোবাসার বন্ধন। যেনো মহা কোনো আনন্দের দিন।
সালামি পাওয়ার ছোট্ট ছোট্ট আনন্দগুলো তো ভাষায় প্রকাশ করা যাবেনা, বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি যেনো অবশ্য পালনীয় কর্তব্য ঈদের সময় , আর পরিবারের সঙ্গে সময় কাটানো, সবার হাসিমুখ গুলো দেখা, এই অসাধারণ মুহূর্তগুলোই ছিল সবচেয়ে মূল্যবান।
সময় বদলের সাথে সাথে  সেই সরলতা কিছুটা হারিয়ে গেলেও, শৈশবের ঈদের স্মৃতিগুলো আজও হৃদয়ে অমলিন। এই স্মৃতিই মনে করিয়ে দেয়—ঈদের প্রকৃত আনন্দ বস্তুতে নয়, বরং ভালোবাসা, ভ্রাতৃত্ব ও একসাথে থাকার মধ্যেই নিহিত। আমাদের সকলের ঈদগুলো এমন আনন্দে কাটুক এটাই প্রত্যাশা।

মোঃ শান্ত শিশির
শিক্ষার্থী, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম

ভ্রমণ, বন্ধুত্ব ও উৎসবের বহুমাত্রিক ঈদ

ঈদ মানেই আনন্দের এক বহুমাত্রিক প্রকাশ, যেখানে আনন্দ, ভ্রমণ, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া আর কেনাকাটা একসাথে মিলে তৈরি করে উৎসবের পূর্ণতা। ঈদের ছুটিতে ভ্রমণ যেনো এক বাধ্যতামূলক আনন্দযাত্রা হয়ে দাড়িয়েছে। কখনো বন্ধুদের সাথে কখনো পরিবারের সাথে -যা আমাদের এনে দেয় মানসিক প্রশান্তি ও নতুনত্বের স্বাদ। দীর্ঘদিন পর গ্রামের বাড়ি ফেরা কিংবা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সময় কাটানো হয়ে ওঠে বিশেষ অভিজ্ঞতা।বন্ধুদের সঙ্গে ঈদের আনন্দ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। সারাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সবাই যখন গ্রামে আসে, অনেকদিন পর দেখা, আড্ডা, ঘোরাঘুরি—সব মিলিয়ে বন্ধুত্বের বন্ধন হয় আরও দৃঢ় ও অর্থবহ।নতুন পোশাক ও প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার মধ্য দিয়েও তৈরি হয় উৎসবের আবহ, যা আনন্দকে আরও গভীর করে।সব মিলিয়ে, ভ্রমণের প্রশান্তি, বন্ধুত্বের উচ্ছ্বাস ও কেনাকাটার ব্যস্ততা পরিবারের সাথে আনন্দঘন মুহুর্ত এগুলো সবই আমাদের মনে নতুন বিশ্বাস ও ভালোবাসার সৃষ্টি করে। আল্লাহর এই নেয়ামত আমাদের জন্য অনেক বড় রহমতস্বরুপ। ঈদের পর হয়তো আবারো সবাই যার যার শিক্ষাঙ্গনে চলে যাবো জ্ঞান অন্বেষণে কিন্তু প্রতিবছরের এই সম্মিলন হয়ে থাকে আমাদের হৃদয়ের এক প্রাপ্তি হিসেবে। সকলকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক।

জুবায়ের সাকিব

রহমত, মিলনমেলা ও ভালোবাসার ঈদ

ঈদ আমাদের মুসলিম সম্প্রদায়ের অন্যতম এক ধর্মীয় উৎসব, মহা আনন্দের দিন। দীর্ঘ ক্লাস,পরিক্ষা, এসাইনমেন্ট এর চাপের বাইরে পবিত্র রমজান নিয়ে এসেছিলো ঈমান, তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মহিমান্বিত এক মাস। যেখানে শুধু  রমজানের রোজা, ইফতার, তারাবিই নয় আমরা পেয়েছি লাইলাতুল কদর এর মহিমান্বিত রাত। এই রাত ও মাসের উছিলায় সমগ্র মুসলিম উম্মাহ মহান রবের কাছে ক্ষমা প্রার্থনা করে। একইসাথে একমাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের আনন্দ ও সম্মিলিত মিলনমেলা যা ভালোবাসার বন্ধনে সবাইকে একসাথে আবদ্ধ করে।

বাসায় ভাই, বোন, তাদের পিচ্চি বাচ্চা সবার দৌড়াদৌড়ি, একে অপরের কাজে সহযোগিতা, সবাই একসাথে বসে মায়ের হাতের রান্না কি নেই এই ঈদের মধ্যে। আল্লাহর পক্ষ থেকে এটি একটি পরিপূর্ণ রহমত যা আমাদের সারাবছরের ক্লান্তি দূর করে ভালোবাসা আর সম্প্রীতির বার্তা দেয়। পরিবার, প্রতিবেশী, আত্মীয়- স্বজন নিয়ে সকলের ঈদ হোক আরোও আনন্দময়। এমন উৎসব ও নেয়ামত আমাদের দান করাই মহান আল্লাহর কাছে আমাদের অশেষ কৃতজ্ঞতা।

তানভীর আহমেদ

জনপ্রিয় সংবাদ

ক্ষেতলালে সরকারি পুকুরে মাটি-বালু উত্তোলনের অভিযোগ

ঈদ নিয়ে ইবি শিক্ষার্থীদের ভাবনা

প্রকাশের সময়ঃ ০৭:৩৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬