ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল ও রামদাসহ আটক ২ ভৈরবে বিয়ের পরদিন স্বর্ণালংকার ও নগদ টাকাসহ নববধূর নিখোঁজ, থানায় অভিযোগ বেরোবিতে গবেষণা বিষয়ক সেমিনার: আইডিয়া জেনারেশন থেকে প্রকাশনা পর্যন্ত দিকনির্দেশনা ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ তাহসিফ হত্যা মামলা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত অস্থিতিশীলতার চেষ্টা চলবে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু মিরপুরে শ্রমিক আন্দোলনে অরাজকতার চেষ্টা, রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ ডিএনসিসি প্রশাসকের

দিল্লিতে যোগাযোগ করে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি: গোলাম পরওয়ার

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৬:৪৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ১২৬৫ Time View

লেবার পার্টির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

দিল্লির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি আঁতাত করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাঁর দাবি, বিএনপি আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে।

বুধবার রাজধানীর তোপখানা রোডে লেবার পার্টির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জামায়াত-নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শরিক দলটির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গোলাম পরওয়ার অভিযোগ করেন, আওয়ামী লীগ আমলে গুম-খুনের সঙ্গে জড়িত গোয়েন্দা সংস্থাগুলোকে দিয়েই বর্তমান সরকার চলছে। তাঁর ভাষ্য, সাত মাসেই সরকার সবকিছু এলোমেলো করে ফেলেছে।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে সরকারের নেটওয়ার্কের ভেতরে ভেতরে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাঁর প্রশ্ন, আওয়ামী লীগের রেখে যাওয়া যে গোয়েন্দা কাঠামো নিরীহ মানুষকে জঙ্গি সাজিয়ে ক্রসফায়ার, রিমান্ড ও আয়নাঘরে পাঠিয়েছে, সেই গোয়েন্দা তথ্যের ওপর ভর করে সরকার কীভাবে বিরোধী দলের ওপর দোষ চাপাতে পারে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বিএনপির নেতৃত্বকে অপরিপক্ব ও অদূরদর্শী বলে মন্তব্য করেন। তিনি বলেন, এ সময়ের মধ্যে প্রায় চারজন মন্ত্রী-এমপিকে বিদায় নিতে হয়েছে। তাঁর দাবি, আগের কোনো ক্ষমতাসীন দলে এমন অপরিপক্ব ও অদক্ষ নেতৃত্ব দেখা যায়নি।

মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান গোলাম পরওয়ার। তিনি বলেন, দেশে শ্রমিকদের অবস্থা ভালো নেই, অথচ প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষের দায় বিরোধী দলের ওপর চাপাচ্ছেন। তিনি আরও বলেন, মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি, আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি তার চেয়েও বেশি। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের দাবি পূরণ করা সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।

লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ১১ দলের নেতারা বক্তব্য দেন।

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন

দিল্লিতে যোগাযোগ করে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে বিএনপি: গোলাম পরওয়ার

প্রকাশের সময়ঃ ০৬:৪৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬