ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

পারিবারিক কলহের জেরে  ইউপি সদস্যের ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাদারীপুরের কালকিনিতে পারিবারিক কলহের জেরে এক যুবকের রহস্যজনক আত্মহত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গলায় ফাঁস দিয়ে জীবন দিয়েছেন মোঃ সজীব আকন (২৪), যিনি স্থানীয় এক ইউপি সদস্যের ছেলে।
নিহত সজীব কয়ারিয়া ইউনিয়নের মহিলা ইউপি সদস্য কহিনুর বেগম ও জাহাঙ্গীর আকনের সন্তান। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই পরিবারের সঙ্গে তার মতবিরোধ ও কলহ চলছিল।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার পূর্বচর কয়ারিয়া গ্রামে। অভিযোগ রয়েছে, ওইদিন সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজ বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে রশি বেঁধে আত্মহত্যা করেন সজীব।
ঘটনার খবর পেয়ে কালকিনি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে, পাশাপাশি নানা প্রশ্নও ঘুরপাক খাচ্ছে-এটি  নিছক আত্মহত্যা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য?
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জহিরুল আলম জানান, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে—অন্য কোনো কারণ বা প্ররোচনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে, এমন মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয়রা বলছেন, পারিবারিক বিরোধ কখনো কখনো কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে—সজীবের মৃত্যু যেন তারই নির্মম উদাহরণ।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

পারিবারিক কলহের জেরে  ইউপি সদস্যের ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের সময়ঃ ০১:৩১:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬