ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র উদ্যোগে জুম্মার পরে মাদকবিরোধী লিফলেট বিতরণ চাঁপাইনবাবগঞ্জ হাসপাতাল পরিদের্শনে এম পি বুলবুল-ভিটামিন-এ ও টিকা হস্তান্তর লক্ষ্মীপুরের সি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় মেডিক্যালে হামের উপসর্গে শিশুর মৃত্যু রাজনৈতিক ভিন্নমত ভুলে ভর্তিচ্ছুদের সহায়তায় ঐক্যবদ্ধ ইবির ছাত্র সংগঠনগুলো এলপিজির দামে বড় লাফ: ১২ কেজি সিলিন্ডার ১,৭২৮ টাকা মন্ত্রিসভায় সিদ্ধান্ত অফিস ৯টা-৪টা, দোকান বন্ধ সন্ধ্যা ৬টায় স্কুল বন্ধ চেয়ে হাইকোর্টে রিট, তদন্ত কমিটি গঠনের আবেদন চাঁপাইনবাবগঞ্জে হাম প্রতিরোধে ৪৫ হাজার ডোজ টিকা শুরু রবিবার নিষিদ্ধ পলিথিন জব্দ- ভ্রাম্যমাণ আদালতে সুপারভাইজারকে জরিমানা

ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডের ঘটনায় তথ্য আহ্বানে গণবিজ্ঞপ্তি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)-এর সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক মোছাঃ সাদিয়া হক রুনা হত্যাকাণ্ডের ঘটনায় তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি।

রবিবার (২৯ মার্চ) তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৪ মার্চ ২০২৬ তারিখে নিজ বিভাগের অফিস কক্ষে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন ওই শিক্ষিকা। ঘটনার পরপরই তদন্ত কার্যক্রম জোরদার করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ হত্যাকাণ্ডের বিষয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অবগত ব্যক্তিদের আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটির আহ্বায়কের দপ্তরে লিখিতভাবে তথ্য জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। এছাড়া তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও সাংবাদিকদের কাছ থেকেও তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

তদন্ত কমিটি আহ্বায়ক অধ্যাপক ড মিজানুর রহমান বলেন, তদন্তের অগ্রগতির জন্য সংশ্লিষ্টদের নিয়ে গত ২৫ মার্চ আমাদের সভা হয়েছে। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ঘটনাস্থল পরিদর্শন, আলামত সংগ্রহ, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সাক্ষ্য গ্রহণ, সাংবাদিক ও পুলিশের নিকট থেকে তথ্য সংগ্রহ করা হবে। এছাড়া প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের নিকট লিখিত তথ্য চাওয়া হবে।

প্রসঙ্গত, বুধবার (০৪ মার্চ) আনুমানিক বিকাল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে আসমা সাদিয়া রুনার নিজ অফিস কক্ষে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে ওই কক্ষেই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমানকেও আত্মহননের চেষ্টা অবস্থায় দেখেছেন বলে জানান চিৎকার শুনে উদ্ধার করতে যাওয়া আনসার সদস্য ও কয়েকজন শিক্ষার্থী। পরে খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। হাসাপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক শিক্ষিকাকে মৃত ঘোষণা করেন।

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র উদ্যোগে জুম্মার পরে মাদকবিরোধী লিফলেট বিতরণ

ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডের ঘটনায় তথ্য আহ্বানে গণবিজ্ঞপ্তি

প্রকাশের সময়ঃ ০৩:৫৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬