ঢাকা ০১:২০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

শেষ হচ্ছে রাত ১২ টায় আয়কর রিটার্ন দাখিলের সময়

সংগৃহীত ছবি।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১২টার মধ্যেই ২০২৫–২৬ করবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার নির্ধারিত সময় শেষ হচ্ছে। এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু বিশেষ ক্ষেত্রে ব্যতিক্রম ছাড়া ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। এ পর্যন্ত এনবিআরের ই-রিটার্ন প্ল্যাটফর্মে ৫০ লাখের বেশি করদাতা নিবন্ধন করেছেন এবং প্রায় ৪২ লাখ ৫০ হাজার করদাতা ইতোমধ্যে অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন।

চলতি করবর্ষে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। তবে কেউ নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে না পারলে, আজ রাত ১২টার মধ্যেই লিখিতভাবে আবেদন করলে সংশ্লিষ্ট কর কমিশনার সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অতিরিক্ত সময় অনুমোদন করতে পারেন।

এ প্রক্রিয়াকে সহজ ও দ্রুত করতে এনবিআর অনলাইন ব্যবস্থাও চালু করেছে। করদাতারা ই-রিটার্ন সিস্টেমে লগইন করে “Time Extension” অপশনের মাধ্যমে সহজেই সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন।

জরিমানা বা অতিরিক্ত কর এড়াতে নির্ধারিত সময়ের মধ্যেই রিটার্ন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে এনবিআর। তবে কেউ নির্ধারিত সময়সীমার মধ্যে রিটার্ন দিতে না পারলে, যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে অনলাইনে সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন। যারা এখনো ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেননি, তারা নিবন্ধন সম্পন্ন করেই এ সুবিধা গ্রহণ করতে পারবেন।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

শেষ হচ্ছে রাত ১২ টায় আয়কর রিটার্ন দাখিলের সময়

প্রকাশের সময়ঃ ০৭:১৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬