ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন একই সড়ক একদিনে দুইবার উদ্বোধন, সকালে জামায়াতের এমপি ও বিকেলে বিএনপির সাবেক এমপি ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থীর পরীক্ষা বাতিল ইবিতে প্রয়াত শিক্ষার্থী তরিকুল ইসলাম সৈকতের জন্য দোয়া মাহফিল দুই অভিযানে ২৩৪ বোতল বিদেশি মদ ও ১০৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩, জব্দ প্রাইভেট কার বেরোবিতে ক্যারিয়ার-ভার্সের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি লাবণ্য ও সম্পাদক মোবাশ্বির কালিয়াকৈরে বেতন ৩০ হাজারের দাবিতে মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন মেসির গোল ও অ্যাসিস্টে নিউ ইংল্যান্ডকে হারাল ইন্টার মায়ামি আমুসহ আওয়ামী লীগের শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ শ্রমিক আন্দোলনে জামায়াত-আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ রাশেদ খাঁনের

চুয়াডাঙ্গায় অবৈধ দুই ইটভাটার চিমনিসহ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৭:৩৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ১২৫৫ Time View

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অভিযানে অবৈধ দুটি ইটভাটার চিমনিসহ বিভিন্ন স্থাপনা ভেঙে দিয়েছে প্রশাসন।

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। অভিযানে ইটভাটা দুটির স্থায়ী চিমনিসহ বিভিন্ন স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার জয়রামপুর গ্রামের সনি ব্রিকসে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। বৈধ কাগজপত্র না থাকায় ইটভাটাটির স্থায়ী চিমনিসহ বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়।

পরে দুধপাতিলা এলাকায় অবৈধভাবে পরিচালিত দোয়েল ইটভাটায় অভিযান চালানো হয়। এ সময় ইটভাটাটির বিভিন্ন স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন। এ সময় চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাসসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাজ্জাদ হোসেন বলেন, সরকারি নীতিমালা অমান্য করে যেসব ইটভাটা পরিচালিত হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযান চালিয়ে স্থাপনা ভেঙে ফেলা হবে।

জনপ্রিয় সংবাদ

দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন

চুয়াডাঙ্গায় অবৈধ দুই ইটভাটার চিমনিসহ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

প্রকাশের সময়ঃ ০৭:৩৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬