ঢাকা ০৩:২২ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
রাজশাহীতে জামায়াতে ইসলামীর সদস্য শিক্ষা শিবির শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে জুমার নামাজ শেষে মাদকবিরোধী লিফলেট বিতরণ সোনামসজিদে সুমাইয়া হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন গৌরনদীর বাটাজোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ চাঁপাইনবাবগঞ্জে জমকালো আয়োজনে এনটিভির ২৪ বছর পূর্তি উদযাপন শিবগঞ্জ সীমান্তে ফের অনুপ্রবেশ চেষ্টা রুখে দিল বিজিবি ও স্থানীয়রা র‍্যাবের অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ-দুই চরাকারবারি আটক প্রাইভেট হাসপাতালে সরকারি চিকিৎসক, ভাইরাল দৌড়ের ভিডিও প্রান্তিক ও আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-শিক্ষাবৃত্তি বিতরণ

কুষ্টিয়ায় মেডিক্যালে হামের উপসর্গে শিশুর মৃত্যু

সংগৃহীত ছবি।

কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী আফরান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশুটির বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া গ্রামে। তার বাবার নাম আল আমিন।

হাসপাতালের উপ-পরিচালক এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, হামের লক্ষণ নিয়ে শিশুটি হাসপাতালে ভর্তি হয়েছিল এবং শুরু থেকেই তার শারীরিক অবস্থা ছিল গুরুতর। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হলেও স্বজনরা তা করেননি। এরপরও হাসপাতালের পক্ষ থেকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছিল। ভোরের দিকে শিশুটি মারা যায়।

শিশুটির বাবা আল আমিন বলেন, প্রথমে তার সন্তানের ঠাণ্ডা, জ্বর এবং শরীরে লালচে ফুসকুড়ি দেখা দেয়। পরে স্থানীয় একজন চিকিৎসকের পরামর্শে তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও অভিযোগ করেন, বৃহস্পতিবার শিশুটির অবস্থার অবনতি হলে চিকিৎসক ও নার্সদের ডাকা হলেও তারা যথাযথ সহযোগিতা করেননি। ভোরে অবস্থার অবনতি হলে শেষ পর্যন্ত শিশুটি মারা যায়।

এ বিষয়ে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক মো. আনোয়ারুল কবীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে জামায়াতে ইসলামীর সদস্য শিক্ষা শিবির

কুষ্টিয়ায় মেডিক্যালে হামের উপসর্গে শিশুর মৃত্যু

প্রকাশের সময়ঃ ০২:০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬