ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
যশোরে মায়ের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শিক্ষক মামুনের মৃত্যু, মায়ের কবরের পাশেই দাফন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যা: স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কার নজরুল বর্ষ উপলক্ষে এক্সিম বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল ও রামদাসহ আটক ২ ভৈরবে বিয়ের পরদিন স্বর্ণালংকার ও নগদ টাকাসহ নববধূর নিখোঁজ, থানায় অভিযোগ বেরোবিতে গবেষণা বিষয়ক সেমিনার: আইডিয়া জেনারেশন থেকে প্রকাশনা পর্যন্ত দিকনির্দেশনা ডেঙ্গু রোগীদের সুরক্ষায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মশারি দিল জেলা পরিষদ তাহসিফ হত্যা মামলা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ শেখ হাসিনা বেঁচে থাকা পর্যন্ত অস্থিতিশীলতার চেষ্টা চলবে: তথ্য উপদেষ্টা

চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল ও রামদাসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জের রেলস্টেশন বস্তি এলাকায় সংঘর্ষের ঘটনায় এসআরবি-৫ এর অভিযানে গ্রেপ্তার দুজনের কাছ থেকে ককটেল ও রামদা উদ্ধার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেলস্টেশন বস্তি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। অভিযানের সময় তাদের কাছ থেকে তিনটি ককটেল ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রেলস্টেশন বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার আলীনগর টেকনিক্যাল মোড় এলাকার মৃত সাদ আক্কাছ আলী নোমানের ছেলে মোঃ মাসুম আলী (৩০) এবং একই এলাকার মোঃ মেজর আলীর ছেলে মোঃ মেহেদী হাসান (২৮)।

এসআরবি সূত্র জানায়, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের অপারেশন দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, রেলস্টেশন বস্তি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় উপস্থিত সাক্ষীদের সামনে মাসুম আলীর দেখানো মতে একটি সাদা প্লাস্টিকের বালতির ভেতর থেকে কালো স্কচটেপে মোড়ানো তিনটি ককটেল উদ্ধার করা হয়। এ ছাড়া মেহেদী হাসানের ডান হাত থেকে কাঠের হাতলযুক্ত একটি রামদা জব্দ করা হয়।

পরে গ্রেপ্তার দুজনকে এবং উদ্ধার করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

যশোরে মায়ের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শিক্ষক মামুনের মৃত্যু, মায়ের কবরের পাশেই দাফন

চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ককটেল ও রামদাসহ আটক ২

প্রকাশের সময়ঃ ১২:৪৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬