ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

পুলিশ পরিচয়ে প্রতারণা: মহাসড়কে ‘ভুয়া এসবি’ আটক

বুধবার (১৫ এপ্রিল) ঢাকা-বরিশাল মহাসড়কের খাঞ্জাপুর এলাকায় গৌরনদী হাইওয়ে থানার একটি টিম নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল।

বরিশালের গৌরনদীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় ভাঙিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণার অভিযোগে এক ভুয়া ‘এসবি সদস্য’কে আটক করেছে হাইওয়ে পুলিশ। ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়মিত চেকপোস্টে ধরা পড়া এই ঘটনা স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আটক ব্যক্তি ছাত্তার হোসেন (সাত্তার), তিনি গৌরনদী উপজেলার পূর্ব বার্থী গ্রামের বাসিন্দা এবং আব্দুল হাকিম মৃধার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৫ এপ্রিল) ঢাকা-বরিশাল মহাসড়কের খাঞ্জাপুর এলাকায় গৌরনদী হাইওয়ে থানার একটি টিম নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় একটি সন্দেহজনক পিকআপ ভ্যান থামানো হলে চালকের আসনে থাকা সাত্তার নিজেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) সদস্য হিসেবে পরিচয় দেন এবং কর্তব্যরত পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেন।

কিন্তু তার কথাবার্তা, আচরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে অসংগতি ধরা পড়ায় সন্দেহ আরও ঘনীভূত হয়। পরে কঠোর জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে সাত্তার স্বীকার করেন—তিনি কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নন, বরং দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয় ব্যবহার করে মহাসড়কে চলাচলসহ বিভিন্নভাবে প্রতারণা করে আসছিলেন।

গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তার অতীত কর্মকাণ্ড এবং প্রতারণার বিস্তৃতি খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

স্থানীয় সচেতন মহল বলছে, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ভাঙিয়ে এমন প্রতারণা শুধু সাধারণ মানুষের নিরাপত্তার জন্য হুমকি নয়, বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করে। তারা দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ঘটনায় মহাসড়ক ব্যবহারকারীদের মধ্যে নতুন করে সতর্কতা জাগ্রত হয়েছে। পুলিশও জানিয়েছে, এ ধরনের প্রতারণা রোধে তল্লাশি ও নজরদারি আরও জোরদার করা হবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

পুলিশ পরিচয়ে প্রতারণা: মহাসড়কে ‘ভুয়া এসবি’ আটক

প্রকাশের সময়ঃ ০১:০৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬