ঢাকা ১০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের দিনাজপুর অঞ্চলে সেরা ১০-এ বেরোবির ৫ শিক্ষার্থী শহীদ মিনার প্রাঙ্গণে মহিলাদলের সভা আয়োজন, বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির দুঃখ প্রকাশ ব্রহ্মপুত্র খননে ধীরগতি, বালু উত্তোলন ও দখল বন্ধের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ বাগাতিপাড়ায় স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে মহিলাদলের মতবিনিময় সভা পাইকারি বাজারে আবারও বাড়ল চালের দাম, ৫০ কেজির বস্তায় বৃদ্ধি ২৫–৪০ টাকা ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে সিলেটের হাসপাতালে ভর্তি প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী রাজশাহী মহানগর জামায়াতের নতুন আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের শপথ গ্রহণ রাজধানীতে চলন্ত বাসে আগুন, খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ মাদকের প্রতিবাদ করায় পুলিশ কনস্টেবলের হাত-পা ভাঙার অভিযোগ, পায়ের রগ কাটার দাবি

আন্দোলনের পর শান্ত সাভারের শিল্পাঞ্চল, উৎপাদনে ছিল ১০০ কারখানা

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৭:৫৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ১২৩৭ Time View

শ্রমিক আন্দোলনের পর শুক্রবার সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল। ১০০টি কারখানায় উৎপাদন কার্যক্রম চলেছে।

শ্রমিক আন্দোলন ও সাম্প্রতিক অস্থিরতার পর সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) পুরো শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। কোনো ধরনের বিশৃঙ্খলা বা নতুন আন্দোলনের খবর পাওয়া যায়নি।

হেমায়েতপুরের একেএইচ গ্রুপসহ অধিকাংশ কারখানা শুক্রবার ও শনিবার (৭ নভেম্বর) নোটিশের মাধ্যমে বন্ধ রাখা হয়েছে। আগামী রোববার (৮ নভেম্বর) থেকে এসব কারখানায় যথারীতি উৎপাদন কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

তবে জরুরি শিপমেন্ট ও অন্যান্য প্রয়োজনের কারণে বেশ কিছু কারখানা খোলা রাখা হয়েছে। এসব প্রতিষ্ঠানে স্বাভাবিকভাবে উৎপাদন কার্যক্রম চলছে।

গত কয়েক দিন ধরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সাভার শিল্পাঞ্চলে অসন্তোষ ও অস্থিরতা দেখা দিয়েছিল। তবে শুক্রবার শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কর্মস্থলে যোগ দেন। শিল্পাঞ্চলের কোথাও বিশৃঙ্খলা বা আন্দোলনের ঘটনা ঘটেনি।

এদিকে, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাভার ও আশুলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং কারখানার সামনে সতর্ক অবস্থানে ছিলেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), শিল্প পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা।

সাভার-আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমেনুল ইসলাম ভূঁইয়া নয়া দিগন্তকে জানান, শুক্রবার সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের ১০০টি কারখানা খোলা ছিল। এসব কারখানায় উৎপাদন কার্যক্রম চলেছে। বাকি কারখানাগুলো বন্ধ ছিল।

তিনি আরও জানান, শুক্রবার শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জনপ্রিয় সংবাদ

জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের দিনাজপুর অঞ্চলে সেরা ১০-এ বেরোবির ৫ শিক্ষার্থী

আন্দোলনের পর শান্ত সাভারের শিল্পাঞ্চল, উৎপাদনে ছিল ১০০ কারখানা

প্রকাশের সময়ঃ ০৭:৫৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬