ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
একসঙ্গে নিভল পাঁচ শিশুর প্রাণের প্রদীপ- পাশাপাশি কবরে শায়িত যাত্রাবাড়ী থানা থেকে পালানো নারী আসামি কেরানীগঞ্জে আটক রংপুরে ৪ খুন-গাফিলতির কোন সুযোগ নেই, আশ্বাস নতুন পুলিশ কমিশনারের নেপালের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন- দেশে ফিরে অপু বিশ্বাস টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৩ গাজীপুরে চাইনিজ কুড়াল দিয়ে শ্বশুরকে কুপিয়ে হত্যা রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫ পাইপগান ও সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার দুর্গাপুরে চুরির অভিযোগে কিশোরকে গাছে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল কারওয়ান বাজারে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ড, স্থানীয়দের তৎপরতায় নিয়ন্ত্রণ গোপালগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল-বাসের ত্রিমুখী সংঘর্ষে আহত ৪০

সমাজ সেবায় অবদানে শেরেবাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন ইবি শিক্ষার্থী

অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সানজিদ আহমেদ সজীব।

সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরেবাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সানজিদ আহমেদ সজীব। অবিভক্ত বাংলার অবিসংবাদিত নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাকে এই মর্যাদাপূর্ণ গোল্ড মেডেল প্রদান করা হয়।

রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কঁচি-কাঁচা মেলা অডিটোরিয়ামে শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরে বাংলার দৌহিত্র, সাবেক তথ্য সচিব ও বিটিআরসির সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ড. মো. আবু তারিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. শেখ আসিফ এস. মিজান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানম এবং বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর ডা. নাজমা বেগম নাজু।

পুরস্কার প্রাপ্তি সম্পর্কে সজীব বলেন, যেকোনো স্বীকৃতি কাজের আনন্দকে আরও বাড়িয়ে দেয় ও আরো দায়বদ্ধ করে তোলে । অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রীর নামে এই সম্মাননা পেয়ে আমি গর্বিত। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সুনামগঞ্জ জেলার প্রাকৃতিক প্রতিকূল পরিবেশ ও মানুষের সংগ্রামী জীবন মূলত আমাকে স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে যুক্ত হতে উদ্ভুদ্ধ করে ও পরিপূর্ণ একজন সেচ্ছাসেবী হিসেবে গড়ে তোলে। এক দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন সামাজিক উদ্যোগে সক্রিয়ভাবে কাজ করছি। স্বেচ্ছাসেবার পাশাপাশি যুব উন্নয়ন, পাবলিক স্পিকিং ও নেতৃত্ব বিকাশে কাজ করি এবং নিয়মিত সেমিনার পরিচালনা করি প্রধান স্পিকার হিসেবে।

উল্লেখ্য, ব্যবসা, রাজনীতি, সাংবাদিকতা ও সমাজসেবাসহ মোট ২০টি ক্যাটাগরিতে সমাজের শ্রেষ্ঠ ও সফল ব্যক্তিত্বদের এ বছর ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। বর্ণাঢ্য এই আয়োজনে দেশের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

একসঙ্গে নিভল পাঁচ শিশুর প্রাণের প্রদীপ- পাশাপাশি কবরে শায়িত

সমাজ সেবায় অবদানে শেরেবাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন ইবি শিক্ষার্থী

প্রকাশের সময়ঃ ০৮:৩৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬