ঢাকা ১০:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
চীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন চীন ও তাইওয়ানের ৬ নাগরিক ‘অপলক’ দিয়ে বড় পর্দায় রাজীব, জুটি হচ্ছেন নিশো-মেহজাবীন জনগণের প্রত্যাশা অনুযায়ী ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের আহ্বান মার্কিন নির্বাচনের প্রভাব পড়তে পারে জ্বালানি, বাণিজ্য ও বৈশ্বিক রাজনীতিতে চতুর্থ শ্রেণিতে ক্রীড়া ও সংস্কৃতি শিক্ষার নতুন বই, জানালেন প্রতিমন্ত্রী মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা, ট্রাম্পের রাজনৈতিক প্রভাব কি কমছে? খাদ্য অপচয় কমাতে সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার আহ্বান পোশাকশ্রমিকদের দাবি পূরণে সরকারের প্রতি শফিকুর রহমানের আহ্বান চট্টগ্রামে শ্রমিক হত্যা ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির মশাল মিছিল টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে অবনতি তাইজুল ও মিরাজের

টাঙ্গাইলে ৪৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি আটক

টাঙ্গাইলের কালিহাতীতে ব্যাগের ভেতর সেলাই করে ও পেয়ারার বস্তায় লুকিয়ে রাখা ৪৬০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৪। রোববার দুপুরে টাঙ্গাইল ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধন।

গ্রেপ্তারকৃত তোহর আলী (৬০) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সোয়ব আলীর ছেলে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৬ লাখ টাকা। মেজর কাওসার বাঁধন জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা বাস-স্ট্যান্ড এলাকায় তোহর আলীকে সন্দেহ হলে র‍্যাব সদস্যরা তল্লাশি চালায়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি মাদক বহনের কথা স্বীকার করেন। পরে রাতে তার ব্যাগের সেলাই করা অংশ থেকে চার পুঁড়িয়া হেরোইন এবং পেয়ারার বস্তা থেকে চারটি পলিথিন প্যাকেটে রাখা মোট ৪৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

আটক মাদক কারবারির বিরুদ্ধে কালিহাতী থানায় মামলা প্রক্রিয়াধীন এবং জব্দকৃত হেরোইন আইনী প্রক্রিয়ায় হস্তান্তর করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

চীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন চীন ও তাইওয়ানের ৬ নাগরিক

টাঙ্গাইলে ৪৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি আটক

প্রকাশের সময়ঃ ১০:৩৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫